• NEWS PORTAL

  • রবিবার, ২৯ মার্চ ২০২৬

‘ইরান যুদ্ধ থেকে শিগগিরই বেরিয়ে আসবে যুক্তরাষ্ট্র’

প্রকাশিত: ০০:১৮, ২৯ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
‘ইরান যুদ্ধ থেকে শিগগিরই বেরিয়ে আসবে যুক্তরাষ্ট্র’

ছবি: মার্কিন ভাইস প্রেসিডেন্ট

ইরানকে দীর্ঘ সময়ের জন্য নিষ্ক্রিয় ও দুর্বল করার লক্ষ্য নিয়ে যুক্তরাষ্ট্র আরও কিছুদিন দেশটিতে সামরিক অভিযান চালাবে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তবে তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র শিগগিরই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসবে।

মার্কিন রাজনৈতিক ভাষ্যকার বেনি জনসনের পডকাস্ট ‘বেনি শো’-তে অংশ নিয়ে তিনি এসব মন্তব্য করেন। পডকাস্টে যুদ্ধের কারণে জ্বালানির দাম বাড়ার বিষয়ে প্রশ্নের জবাবে ভ্যান্স বলেন, ইরানে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ‘বেশিরভাগ সামরিক লক্ষ্য অর্জন করেছে’ এবং কেউ চাইলে বলতে পারেন লক্ষ্যগুলো অর্জিতও হয়ে গেছে।

তিনি বলেন, প্রেসিডেন্ট আরও কিছুদিন অভিযান অব্যাহত রাখবেন, যাতে যুক্তরাষ্ট্র চলে যাওয়ার পর দীর্ঘ সময় ধরে আবার যুদ্ধ করতে না হয়।

এর আগে গত ২৭ মার্চ ওয়াশিংটনে এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে ভ্যান্স বলেন, ইরান এখনও পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে এবং যুক্তরাষ্ট্রের লক্ষ্য হলো দেশটিকে দীর্ঘ সময়ের জন্য দমন করে রাখা।

জ্বালানি তেলের দাম বাড়ার বিষয়টি স্বীকার করলেও ভ্যান্স এটিকে সাময়িক প্রতিক্রিয়া বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘এক বা দুই বছর ইরানে অবস্থান করার কোনো পরিকল্পনা আমাদের নেই। আমরা আমাদের কাজ গুছিয়ে নিচ্ছি। শিগগিরই আমরা সেখান থেকে বেরিয়ে আসব এবং তেলের দাম আবার স্বাভাবিক হয়ে আসবে।’

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত