ইরানি ড্রোন ঠেকাতে একজোট ইউক্রেন-কাতার-আমিরাত!
ছবি: ডন
মধ্যপ্রাচ্যে ইরানের ক্রমবর্ধমান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষাপটে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা বাড়াতে একমত হয়েছে ইউক্রেন, কাতার ও সংযুক্ত আরব আমিরাত। শনিবার (২৮ মার্চ) আবুধাবি ও দোহায় বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
প্রথমে আবুধাবিতে আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ-এর সঙ্গে বৈঠক করেন জেলেনস্কি। বৈঠক শেষে তিনি জানান, প্রতিরক্ষা চুক্তির বিস্তারিত বিষয়গুলো শিগগিরই বিশেষজ্ঞরা চূড়ান্ত করবেন। জেলেনস্কি বলেন, বর্তমান হুমকির মুখে স্থিতিশীলতা ও জীবন রক্ষায় ইউক্রেনের বিশেষ অভিজ্ঞতা রয়েছে।
তিনি জানান, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ইরানি শাহেদ ড্রোন ভূপাতিত করার অভিজ্ঞতা কাজে লাগিয়ে উপসাগরীয় দেশগুলোর আকাশ প্রতিরক্ষা জোরদারে ইউক্রেন কাজ করবে। ইতোমধ্যে কিছু ইউক্রেনীয় বিশেষজ্ঞ আমিরাতে অবস্থান করছেন।
এদিকে কাতারের সঙ্গেও ইউক্রেন নতুন প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি করেছে। কাতার জানিয়েছে, চুক্তির আওতায় প্রযুক্তিগত সহযোগিতা, যৌথ প্রকল্প, বিনিয়োগ এবং ড্রোন-ক্ষেপণাস্ত্র মোকাবিলায় অভিজ্ঞতা বিনিময় অন্তর্ভুক্ত থাকবে। জেলেনস্কি বলেন, দুই দেশ অন্তত ১০ বছরের অংশীদারিত্বে একমত হয়েছে।
বিভি/এমআর



মন্তব্য করুন: