ট্রাম্পের অনুমোদন ছাড়াই ইরানে স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন!
ইরানে কয়েক সপ্তাহব্যাপী স্থল অভিযানের পরিকল্পনা প্রস্তুত করছে পেন্টাগন। এতে খার্গ দ্বীপ এবং হরমুজ প্রণালীর কাছাকাছি উপকূলীয় এলাকায় হামলার সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।
তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও কোনো মোতায়েনের অনুমোদন দেননি বলে শনিবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়। ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সম্ভাব্য স্থল অভিযান পূর্ণাঙ্গ নয়। বরং এতে বিশেষ বাহিনী ও নিয়মিত পদাতিক সেনাদের নিয়ে সীমিত পরিসরে অভিযান চালানো হবে। বিষয়টি নিশ্চিত করতে নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের উদ্ধৃত করা হয়েছে।
শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ‘স্থল সেনা ছাড়াই আমরা আমাদের সব লক্ষ্য অর্জন করতে পারি।’
তবে ওয়াশিংটন পোস্ট জানায়, পরিকল্পনা অনেক দূর এগিয়েছে। একজন কর্মকর্তা বলেন, ‘এটি শেষ মুহূর্তের পরিকল্পনা নয়।’
বিভি/এজেড



মন্তব্য করুন: