• NEWS PORTAL

  • মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

ইরানের ওপর মানবাধিকার সংক্রান্ত নিষেধাজ্ঞা আরও ১ বছর বাড়ালো ইইউ

প্রকাশিত: ২২:৫২, ৩০ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
ইরানের ওপর মানবাধিকার সংক্রান্ত নিষেধাজ্ঞা আরও ১ বছর বাড়ালো ইইউ

ইরানে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞাগুলো ১৩ এপ্রিল ২০২৭ পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের কাউন্সিল। সোমবার (৩০ মার্চ) এক বিবৃতিতে এ খবর জানায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। 

বিবৃতিতে তারা জানায়, এসব পদক্ষেপের মধ্যে রয়েছে ভ্রমণ নিষেধাজ্ঞা, সম্পদ জব্দ ও টেলিযোগাযোগ পর্যবেক্ষণের সরঞ্জাম। পাশাপাশি ইরানে এমন সরঞ্জাম রপ্তানির ওপর নিষেধাজ্ঞা— যা অভ্যন্তরীণ দমন-পীড়নে ব্যবহার হতে পারে।

ইইউ প্রথম ২০১১ সালে ইরানে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের জন্য নিষেধাজ্ঞা আরোপ করে এবং এরপর থেকে প্রতি বছরই তা নবায়ন করে আসছে।

সূত্র: আল-জাজিরা 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত