পাকিস্তান নৌবাহিনীর অভিযানে প্রাণ বাঁচলো বাংলাদেশিসহ ১৮ নাবিকের
ছবি: ডেকান হেরার্ল্ড
উত্তর আরব সাগরে বিপদে পড়া একটি পণ্যবাহী জাহাজ থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিককে উদ্ধার করেছে পাকিস্তানের নৌবাহিনী। শুক্রবার (১০ এপ্রিল) পাকিস্তানের সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে।
সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, ‘গোল্ড অটাম’ নামের পণ্যবাহী জাহাজটি থেকে জরুরি সহায়তার সংকেত পাঠানো হলে পাকিস্তানের নৌসেনারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নাবিকদের উদ্ধার করে। পরে তাদের নিরাপদে করাচিতে নিয়ে যাওয়া হয়।
উদ্ধার হওয়া নাবিকদের মধ্যে বাংলাদেশি ছাড়াও চীন, মিয়ানমার, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন। করাচিতে পৌঁছানোর পর তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
তবে জাহাজটি ঠিক কী কারণে বিপদে পড়ে সাহায্য চেয়েছিল—সে বিষয়ে এখনো বিস্তারিত জানায়নি পাকিস্তানের সেনাবাহিনী। সূত্র: রয়টার্স, ডেকান হেরার্ল্ড
বিভি/এমআর



মন্তব্য করুন: