• NEWS PORTAL

  • শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প অনুভূত 

প্রকাশিত: ১০:৩৪, ২৭ জুন ২০২৬

ফন্ট সাইজ
ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প অনুভূত 

ভয়াবহ দুই ভূমিকম্পের ধাক্কা সামলাতে না সামলাতেই ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির উত্তর উপকূলীয় অঞ্চলে শনিবার (২৭ জুন) আঘাত হানা এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৯। এ তথ্য জানিয়েছে আল জাজিরা। 

গত বুধবারের শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯২০ জনে। ভয়াবহ এ দুর্যোগে রাজধানী কারাকাসের বিস্তীর্ণ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এরই মধ্যে নতুন ভূমিকম্প আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে।

ইউরোপীয় ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা (ইএমএসসি) সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, সর্বশেষ ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল উত্তর ভেনেজুয়েলার মারাকাই শহর থেকে প্রায় ৬১ কিলোমিটার উত্তর-পশ্চিমে।

তাৎক্ষণিকভাবে নতুন এই ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে রয়টার্স স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে জানিয়েছে, শুক্রবার মারাকাই ও রাজধানী কারাকাসেও ভূকম্পন অনুভূত হয়েছে।

এর আগে বুধবার ভেনেজুয়েলায় ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ধারণা করছে, শেষ পর্যন্ত প্রাণহানির সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে।

সরকারি হিসাব অনুযায়ী, এ পর্যন্ত অন্তত ৩ হাজার ৩৬০ জন আহত হয়েছেন। পাশাপাশি ১৭২ জনেরও বেশি মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা রয়েছেন। নিখোঁজ মানুষের সংখ্যা ৫০ হাজারেরও বেশি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে শুক্রবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলো জানিয়েছেন, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা অঙ্গরাজ্যের কয়েকটি এলাকায় সাধারণ মানুষের প্রবেশ সাময়িকভাবে সীমিত করা হবে, যাতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনা করা যায়।

সূত্র: আল জাজিরা 

বিভি/এসজি

মন্তব্য করুন: