মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের পর হেগসেথের পদত্যাগ দাবি রিপাবলিকান ক
পিট হেগসেথ ও টমাস ম্যাসি
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের পর প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন তার দল রিপাবলিকান পার্টির কংগ্রেসম্যান টমাস ম্যাসি। তবে, পরিস্থিতি যাইহোক না কেন প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষমতার শেষ দিন পর্যন্ত পিট হেগসেথ পররাষ্ট্রমন্ত্রী থাকবে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন।
সামাজিক মাধ্যম এক্সের এক পোস্টে থমাস লিখেছেন, পিট হেগসেথ নিজে থেকে পদত্যাগ করলে তার বিরুদ্ধে অভিশংসনের ধারাগুলো আনা হবে না। প্রতিরক্ষামন্ত্রী, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অন্ধ অনুকরণ না করলে রিপাবলিকানদের এমন পরাজয় হতো না বলে অভিযোগ করেছেন রিপাবলিকান এই নেতা।
এর আগে, ইরান যুদ্ধের বিরোধী থমাস ম্যাসি, চলতি বছরের সেপ্টেম্বরে মার্কিন প্রতিনিধি পরিষদে হেগসেথের বিরুদ্ধে আটটি অভিশংসনের ধারা উত্থাপন করেছিলেন। তবে, থমাস ম্যসির অভিশংসনের হুমকির মুখে, মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন জানিয়েছে, ভিত্তিহীন তদন্ত করতে চাওয়া রাজনীতিকদের ভয়ে পিছু হটবেন না পিট হেগসেথ। প্রেসিডেন্ট ট্রাম্পের মেয়াদের শেষ পর্যন্ত পেন্টাগন পরিচালনায় হেগসেথ শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানিয়েছেন পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল।
এদিকে, মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের জন্য ইরান যুদ্ধকে কারণ হিসেবে উল্লেখ, করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
বিভি/এসজি













মন্তব্য করুন: