যুদ্ধের ইতি টানতে ৩ শর্ত জুড়ে দিলো ইরান
চলমান যুদ্ধের অবসান ঘটাতে আলোচনায় ফিরতে আগ্রহ প্রকাশ করেছে ইরান। এ জন্য প্রথম পদক্ষেপ হিসেবে কাতারের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে তিনটি শর্ত দিয়েছে দেশটি।
ইরানের দেওয়া শর্তগুলো হলো—মধ্যপ্রাচ্যের সব ফ্রন্টে হামলা বন্ধ করা, জব্দ করা ইরানি সম্পদ ফেরত দেওয়া এবং মার্কিন বন্দর অবরোধ প্রত্যাহার করা।
সংবাদমাধ্যম আলজাজিরাকে এসব তথ্য জানিয়েছেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাই। তিনি জানান, কাতার ও পাকিস্তান আগের মতোই কূটনৈতিক যোগাযোগের পথ খোলা রাখার বিষয়ে কাজ করে যাচ্ছে।
ইরানের অবস্থান সম্পর্কে রেজাই বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিতে তেহরান নতি স্বীকার করবে না। প্রয়োজন হলে দীর্ঘস্থায়ী ও চূড়ান্ত সংঘাতের পথেও যেতে প্রস্তুত ইরান।
তবে ইরানের শর্তগুলো মেনে নেওয়া হলে এতে যুক্তরাষ্ট্রের স্বার্থও রক্ষা হবে বলে মন্তব্য করেন তিনি।
এদিকে ইয়েমেনে সরকারি বাহিনী ও হুতিদের চলমান সংঘাত এবং পরবর্তী সময়ে সৌদি আরবের সম্পৃক্ততার বিষয়েও উদ্বেগ জানিয়েছে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ। মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার মধ্যে পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করছে তেহরান।
বিভি/টিটি













মন্তব্য করুন: