• NEWS PORTAL

  • সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

স্পেনের সিউটায় আশ্রয়ের সংকট, সরকারের বিরুদ্ধে বিক্ষোভ

প্রকাশিত: ১৩:৩৭, ২১ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
স্পেনের সিউটায় আশ্রয়ের সংকট, সরকারের বিরুদ্ধে বিক্ষোভ

আশ্রয়হীন হাজারো অভিবাসী, আর সরকারের ওপর ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দা—দুইয়ে মিলে উত্তপ্ত স্প্যানিশ ছিটমহল সিউটা। 'পরিত্যাক্ত' হওয়ার ক্ষোভ নিয়ে এখন রাজপথে নেমেছেন সিউটার বাসিন্দারা।

রবিবার (২০ সেপ্টেম্বর) স্পেনের উত্তর আফ্রিকান ছিটমহল সিউটার শত শত বাসিন্দা রাস্তায় নেমে ব্যাপক প্রতিবাদ জানিয়েছেন। জাতীয় পতাকা ও মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে তারা স্প্যানিশ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে চরম অবহেলা ও 'পরিত্যাক্ত' করার অভিযোগ তোলেন।

সিউটার বাসিন্দারা মূলত অভিযোগ করেন যে, স্প্যানিশ সরকার তাদের 'পরিত্যক্ত' করে রেখেছে। প্রবল অভিবাসন চাপের মুখে শহরের সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তা নিয়ে তারা চরম অনিশ্চয়তায় ভুগছেন এবং এই সংকট নিরসনে স্প্যানিশ সরকারের পক্ষ থেকে দ্রুত ও কার্যকর পদক্ষেপের অভাব রয়েছে বলে তারা দাবি করেন।

গত শুক্রবার থেকে দাঙ্গা পুলিশ ও স্প্যানিশ সামরিক বাহিনী সৈকতগুলো খালি করার অভিযান শুরু করে। বন্দর এলাকায় ১,৭০০ জনের ধারণক্ষমতাসম্পন্ন নতুন তৈরি অস্থায়ী আশ্রয়ে তাদের স্থানান্তর করা হচ্ছে। সিউটার বন্দর এলাকায় নির্মিত নতুন কেন্দ্রটি প্রয়োজনের তুলনায় অত্যন্ত অপ্রতুল। এনজিওগুলোর মতে, এখনও প্রায় ৪,০০০ অভিবাসী সৈকতে ও ফুটপাতে তাঁবু টাঙিয়ে গৃহহীন অবস্থায় রাত কাটাচ্ছেন।

জুলাই মাসের শেষের দিকে মরক্কো থেকে সীমান্ত পেরিয়ে প্রায় ৭২,০০০-এর বেশি মানুষ সিউটায় প্রবেশ করে। যদিও তাদের অধিকাংশ পরবর্তীতে অন্যত্র চলে গেছেন। স্প্যানিশ কর্তৃপক্ষের ধারণা, বর্তমানেও সেখানে অন্তত ১০,০০০ অভিবাসী অবস্থান করছেন।

সূত্র: রয়টার্স

বিভি/এমএফআর

মন্তব্য করুন: