• NEWS PORTAL

  • বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

‘মায়ের ডাকে’ ৩৫ বছর পর কবর খুঁড়লো ছেলে, অতঃপর...

প্রকাশিত: ১৭:১৭, ২৩ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
‘মায়ের ডাকে’ ৩৫ বছর পর কবর খুঁড়লো ছেলে, অতঃপর...

ছবি: খোঁড়া হচ্ছে কবর

৩৫ বছর আগে মারা যাওয়া মাকে স্বপ্নে দেখলেন ছেলে। মা বলছেন, ‘আমি বেঁচে আছি, এখানে আর ভালো লাগছে না, আমাকে বের করো।’ এরপর বাস্তবেই মাকে জীবিত উদ্ধারের আশায় লোকজন নিয়ে কবর খুঁড়তে শুরু করলেন ছেলে। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ঘিরে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল।

ঘটনাটি ঘটে ইন্দোনেশিয়ার বালির দ্য পালাসারী সেমেট্রি নামের একটি খ্রিস্টান কবরস্থানে। ভিডিওতে দেখা যায়, কবরের জায়গায় ড্রিলিং মেশিন, কোদাল ও বেলচা দিয়ে মাটি খোঁড়া হচ্ছে। একপর্যায়ে মাটির নিচ থেকে বের করা হয় একটি কফিন। তখন উপস্থিত সবার মধ্যে তৈরি হয় চরম কৌতূহল—৩৫ বছর আগে মারা যাওয়া ওই নারী কি সত্যিই জীবিত আছেন?

তবে দীর্ঘ সময় খননের পর কফিনের ভেতরে পাওয়া যায় শুধু মৃতদেহের কঙ্কাল। ফলে মাকে জীবিত পাওয়ার আশা আর পূরণ হয়নি। পরে কফিনটি আবার আগের জায়গায় রেখে দেওয়া হয়।

স্থানীয়দের একাংশ ছেলের এই উদ্যোগে আপত্তি জানিয়েছিলেন। তাদের যুক্তি ছিলো, ৩৫ বছর আগে মারা যাওয়া একজন মানুষের জীবিত থাকার কোনো সুযোগ নেই। তবে ঘটনাটি নিয়ে ভিন্ন ব্যাখ্যাও সামনে এসেছে। স্থানীয়দের কেউ কেউ দাবি করেন, নতুন মরদেহ দাফনের জায়গা তৈরি করতে নিয়ম অনুযায়ী পুরনো কবর পুনঃখনন করা হচ্ছিল। সেই ঘটনাকেই ওই ছেলের স্বপ্নের সঙ্গে মিলিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চাঞ্চল্যকরভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে।

ফলে স্বপ্নে মায়ের ‘বেঁচে থাকার’ বার্তার বাস্তব কোনো ভিত্তি মেলেনি। যদিও ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি করেছে। 

বিভি/এমআর

মন্তব্য করুন: