• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

হাইজ্যাকের চেষ্টা থেকে রক্ষা, ইসরাইলে পৌঁছালেন ফ্লাই দুবাইয়ের ১৮০ যাত্রী

প্রকাশিত: ১০:২৭, ১ অক্টোবর ২০২৬

আপডেট: ১০:২৮, ১ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
হাইজ্যাকের চেষ্টা থেকে রক্ষা, ইসরাইলে পৌঁছালেন ফ্লাই দুবাইয়ের ১৮০ যাত্রী

ছবি: টাইমস অফ ইসরাইল

ইসরাইলে পৌঁছেছেন হাইজ্যাকের চেষ্টা করা ফ্লাই দুবাই বিমানের যাত্রীরা। স্থানীয় সময় বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইসরাইলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। বিমান হাইজ্যাকের চেষ্টা করা কো-পাইলটের সাথে ধস্তাধস্তিতে আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।  

বিমানে থাকা ১৮০ যাত্রীকে বাঁচাতে গিয়ে ছুরিকাঘাতে আহত পাইলটকে সত্যিকারের হিরো অ্যাখ্যা দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। সামাজিক মাধ্যম এক্সে একটি পোস্টে নেতানিয়াহু বলেন, সহকারী পাইলটের ছুরিকাঘাতে আহত হওয়ার পরও প্রধান পাইলট স্মিত মাচ্ছার হামলাকারীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। পাইলটের সাহসিকতার প্রশংসা করে তার সুস্থতা কামনা করেন নেতানিয়াহু। এদিকে, বিমান হাইজ্যাকের চেষ্টার ঘটনার তদন্ত শুরু করেছে বিমান সংস্থা ফ্লাই দুবাই। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ইসরাইলগামী সবধরণের ফ্লাইট চলাচল বন্ধ থাকবে বলেও জানিয়েছে সংস্থাটি। 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত