• NEWS PORTAL

  • রবিবার, ১১ অক্টোবর ২০২৬

সৌদির বিমানবন্দরে ফের হামলা, দুই বাংলাদেশিসহ নিহত ১২

প্রকাশিত: ০৮:১৮, ১১ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
সৌদির বিমানবন্দরে ফের হামলা, দুই বাংলাদেশিসহ নিহত ১২

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরান-সমর্থিত হুথি যোদ্ধাদের হামলায় দুই বাংলাদেশিসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। শনিবারের (১০ অক্টোবর) এ হামলায় আহত হয়েছেন ৩০৯ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

নিহত ব্যক্তিদের মধ্যে সৌদি আরবের চারজন, বাংলাদেশের দুজন এবং যুক্তরাষ্ট্র, জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, সুদান ও মিসরের একজন করে নাগরিক রয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

চলতি সপ্তাহে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে এটি তৃতীয় হামলা। সর্বশেষ হামলার পর বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

এদিকে, হামলার দায় স্বীকার করেছে হুথি যোদ্ধারা। ইয়েমেনে বেসামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করার জবাবে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন হুথিদের জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ আল-বুখাইতি।

হুথিদের সর্বশেষ হামলার পর সৌদি আরবের সঙ্গে যুদ্ধে যোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

অন্যদিকে, সৌদি আরবের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: