শর্ত না মানলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই চলবে, ইরানের হুঁশিয়ারি
ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ
যুক্তরাষ্ট্রের সাথে অন্তহীন যুদ্ধ বা দীর্ঘমেয়াদী আলোচনা কোনোটাই চালিয়ে যেতে চায় না ইরান। তবে যুদ্ধ শেষ করতে প্রস্তাবিত সব শর্ত না মানলে ওয়াশিংটনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ। এদিকে, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মতো ইসারাইলের সাধারণ নির্বাচনের আগে ইরানে নতুন করে হামলার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।
বুধবার (১৪ অক্টোবর) টেলিভিশনে দেওয়া এক ভাষণে গালিবাফ বলেন, নতুন করে যুক্তরাষ্ট্রের হামলা প্রতিরোধ করাই ইরানের প্রধান উদ্বেগ। গেল আট মাসে সমঝোতার বিষয়ে যুক্তরাষ্ট্রের বার বার প্রতিশ্রুতি ভাঙার বিষয়টিও উল্লেখ করে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী-আইআরজিসিকে ইরানকে সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে সর্তক করেন। যদিও খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসছে নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে কোনও হামলা না চালানোর আশ্বাস দিয়েছেন। এমনকি, ইসরাইলের প্রেসিডেন্ট বেনইয়ামিন নেতানিয়াহুও জানিয়েছেন, চলতি মাসের শেষে ইসরাইলের সাধারণ নির্বাচনের আগে তারও ইরানে হামলার কোনও পরিকল্পনা নেই। তবে, ট্রাম্প-নেতানিয়াহু কারও কথায় ভরসা করছে না ইরান।
এদিকে, ইরান আর আমেরিকার মধ্যে সরাসরি অস্ত্রের লড়াই বন্ধ থাকলেও হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজে হামলা পাল্টা হামলা চলছে। এরই ধারবাহিকতায়, এক অজ্ঞাত হামলার পর হরমুজ প্রণালিতে ডুবে গেছে সিঙ্গাপুরের পতাকাবাহী এবং সংযুক্ত আরব আমিরাতের পরিচালিত একটি মাঝারি আকারের কনটেইনার জাহাজ। একইদিনে, ওমান উপসাগরে ইরান সমর্থিত একটি নৌকা ধ্বংসের দাবি করেছে মার্কিন বাহিনী। আর, সামরিক অভিযানে চালাতে যুক্তরাষ্ট্রকে গোপন তথ্য সরবারহের অভিযোগে ধনকুবের প্রযুক্তিবিদ ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবার স্টারলিঙ্কের সেন্সরশিপ জোরদার করার অঙ্গীকার করেছে ইরান।
বিভি/এসজি













মন্তব্য করুন: