• NEWS PORTAL

  • সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

বিয়েতে রাজি না হওয়ায় সহকর্মীকে হুমকি দিয়ে যুবতীর আত্মহত্যা!

প্রকাশিত: ১৩:০৫, ২৬ অক্টোবর ২০২৬

আপডেট: ১৩:০৬, ২৬ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
বিয়েতে রাজি না হওয়ায় সহকর্মীকে হুমকি দিয়ে যুবতীর আত্মহত্যা!

ভারতের হায়দরাবাদে নিজ বাসা থেকে ২৯ বছর বয়সী এক যুবতী নারী সফটওয়্যারকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৫ অক্টোবর) ভোরে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা করে মৃত্যুর আগে ঘটে যাওয়া বিভিন্ন বিষয় খতিয়ে দেখছে পুলিশ।

নিহত নারীর নাম অর্চনা চৌধুরী মালিক। তিনি ভারতের উত্তরপ্রদেশের বাসিন্দা ছিলেন। হায়দরাবাদের মাইন্ডস্পেস আইটি করিডোরের একটি সফটওয়্যার প্রতিষ্ঠানে কাজ করতেন তিনি।

পুলিশের ভাষ্য অনুযায়ী, রবিবার রাত আড়াইটার দিকে অর্চনা তার এক সহকর্মীকে ভিডিও কল করেন। ওই সহকর্মী তখন হায়দরাবাদের বাইরে মায়ের সঙ্গে একটি অনুষ্ঠানে ছিলেন। ভিডিও কলে অর্চনা তাকে বিয়ে না করলে নিজের জীবন শেষ করে দেওয়ার হুমকি দেন বলে অভিযোগ।

পুলিশ জানায়, পরে ওই সহকর্মী একাধিকবার অর্চনার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু কোনো সাড়া পাননি। ভোর সাড়ে ৫টার দিকে তিনি অর্চনার ফ্ল্যাটে গিয়ে দেখেন, দরজা ভেতর থেকে বন্ধ।

মাধাপুর পুলিশ জানায়, খবর পেয়ে টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। সেখানে অর্চনাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

পুলিশ ঘটনাস্থল সুরক্ষিত করে। পরে আলামত সংগ্রহের জন্য তদন্তকারী দল সেখানে পরীক্ষা-নিরীক্ষা চালায়। ময়নাতদন্তের জন্য অর্চনার মরদেহ ওসমানিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

অর্চনার মৃত্যুর আগে কী ঘটেছিল, ওই সহকর্মীর সঙ্গে তার সম্পর্কের ধরন এবং মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ ছিল কি না—এসব বিষয় খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর বিষয়ে আরও তথ্য জানা যেতে পারে।

সূত্র: এনডিটিভি

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত