নিরাপত্তা শঙ্কায় সৌদি আরব ছাড়তে মার্কিন কর্মীদের নির্দেশ
ফাইল ছবি
সৌদি আরবে নিরাপত্তা পরিস্থিতির অবনতির আশঙ্কায় দেশটিতে কর্মরত জরুরি নয়—এমন মার্কিন সরকারি কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের সৌদি আরব ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।
যুক্তরাষ্ট্রের দাবি, ইরান-সমর্থিত হুথি বাহিনী সৌদি আরবের বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে। এসব হামলায় বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন এবং বিমান চলাচল ব্যাহত হয়েছে। পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলেও সতর্ক করেছে মার্কিন কর্তৃপক্ষ।
সৌদি আরবে অবস্থিত মার্কিন দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে জানিয়েছে, সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর দেশটিতে কর্মরত মার্কিন সরকারি কর্মচারীদের বিমানবন্দর ব্যবহারের ক্ষেত্রে মিশন প্রধানের বিশেষ অনুমতি নিতে হবে।
এদিকে, সৌদি আরবে সম্ভাব্য বিমানবন্দর হামলা, আকাশপথ বন্ধ হয়ে যাওয়া, ফ্লাইট বাতিল এবং ভ্রমণে বিঘ্ন ঘটার ঝুঁকি নিয়ে মার্কিন নাগরিকদের সতর্ক করা হয়েছে। ভ্রমণের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শও দিয়েছেন মার্কিন কর্মকর্তারা।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যেই মার্কিন কর্মী ও তাদের পরিবারের সদস্যদের সৌদি আরব ছাড়ার এই নির্দেশ দেওয়া হলো।
বিভি/এমআর













মন্তব্য করুন: