ইউক্রেনকে ৫০০ প্যাট্রিয়ট মিসাইল দিচ্ছে যুক্তরাষ্ট্র, ব্যয় ২১০ কোটি ডলার
রুশ বিমান হামলা প্রতিহত করতে ইউক্রেনের জন্য অত্যন্ত জরুরি প্রতিরক্ষা অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন ইউক্রেনের কাছে প্রায় ২১০ কোটি ডলার মূল্যের ৫০০টি প্যাট্রিয়ট মিসাইল বিক্রির সবুজ সংকেত দিয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, পিএসি-থ্রি ইন্টারসেপ্টর মিসাইলের এই পুরো কেনাকাটা অর্থায়ন করছে ইউরোপীয় মিত্ররা ও কানাডা। এর পেছনে কোনো মার্কিন তহবিল খরচ হচ্ছে না। এই প্রকল্পের প্রধান ঠিকাদার হিসেবে কাজ করবে মার্কিন প্রতিরক্ষা প্রতিষ্ঠান লকহিড মার্টিন। চুক্তিটিকে স্বাগত জানালেও ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছেন, এই অস্ত্র হাতে পেতে কয়েক বছর সময় লেগে যেতে পারে। শীতে রুশ হামলা থেকে বাঁচতে ইউক্রেনের এই মিসাইলগুলো এখনই প্রয়োজন বলে দাবি করেছেন তিনি। তবে দীর্ঘ উৎপাদন প্রক্রিয়ার কারণে এই অস্ত্র দ্রুত হাতে পাওয়ার সম্ভাবনা খুবই কম।
বিভি/এসজি













মন্তব্য করুন: