• NEWS PORTAL

  • শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

ডিআর কঙ্গোতে ইবোলার ভয়াবহ তাণ্ডব, প্রাণহানি ছাড়ালো ৫ হাজার

প্রকাশিত: ১৫:৪৯, ৩১ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
ডিআর কঙ্গোতে ইবোলার ভয়াবহ তাণ্ডব, প্রাণহানি ছাড়ালো ৫ হাজার

আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআর কঙ্গো) ইবোলা ভাইরাস ভয়াবহ রূপ ধারণ করছে। দেশটিতে এই রোগের মৃতের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে। দেশটির সরকারি তথ্য অনুযায়ী, শুক্রবার (৩০ অক্টোবর) সর্বশেষ মৃত্যুর হিসাব প্রকাশ করা হয়। এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ১০ হাজারের বেশি মানুষ।

কর্তৃপক্ষের সামনে এখনো এই প্রাণঘাতী প্রাদুর্ভাব নিয়ন্ত্রণের কার্যকর উপায় খুঁজে বের করা বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে। দেশটিতে এটিই এ পর্যন্ত নথিভুক্ত সবচেয়ে প্রাণঘাতী ইবোলা প্রাদুর্ভাব।

গত মে মাসে ইবোলার প্রাদুর্ভাব ঘোষণা করার পর থেকে সংক্রমণ ছড়িয়ে পড়েছে ব্যাপকভাবে। এবারের সংক্রমণের জন্য দায়ী ইবোলা ভাইরাসের বিরল ‘বুন্দিবুগিও’ ধরন। এই ধরনের ভাইরাস মোকাবিলায় এখন পর্যন্ত অনুমোদিত কোনো চিকিৎসাপদ্ধতি বা টিকা নেই।

বিশেষজ্ঞদের মতে, রোগ শনাক্তে বিলম্ব, চলমান সংঘাত এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপের কারণে আগের প্রাদুর্ভাবগুলোর তুলনায় এবার ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়েছে।

এ পর্যন্ত ডিআর কঙ্গোর ২৬টি প্রদেশের মধ্যে আটটিতে সংক্রমণ শনাক্ত হয়েছে। দেশটির সীমান্তবর্তী প্রতিবেশী রাষ্ট্রগুলোতেও ভাইরাসটি ছড়িয়ে পড়েছে।

পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্যসেবা ও সংক্রমণ নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করা জরুরি হয়ে উঠেছে। তবে অনুমোদিত টিকা ও চিকিৎসার অভাব এবং সংঘাতপূর্ণ এলাকায় স্বাস্থ্যসেবা পৌঁছানোর সীমাবদ্ধতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

সূত্র: আলজাজিরা

বিভি/এসজি

মন্তব্য করুন: