৮ পৃষ্ঠার চিরকুট লিখে ১৮ তলা থেকে লাফ দিলেন মা-ছেলে! অতঃপর...
ছবি: ইন্ডিয়া টুডে
ভারতের মহারাষ্ট্রের পিম্পরি-চিঞ্চওয়াড়ে ৩৩ বছর বয়সী এক নারী ও তার ছয় বছর বয়সী ছেলের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় একটি আবাসিক ভবনে এ ঘটনা ঘটে। পরে ওই নারীর বাসা থেকে সাত থেকে আট পৃষ্ঠার একটি চিরকুট উদ্ধার করে পুলিশ। চিরকুটের বিষয়বস্তু ও মৃত্যুর পেছনের কারণ খতিয়ে দেখছেন তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা।
মৃত নারীর নাম একতা বাঙ্গাদ। তিনি স্বামী মনোজ বাঙ্গাদ ও ছেলে মাধবকে নিয়ে পিম্পরি-চিঞ্চওয়াড়ের সিগনেচার পার্ক আবাসিক এলাকায় বসবাস করতেন। তার স্বামী পুনের একটি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানে প্রকৌশলী হিসেবে কর্মরত।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঘটনাটি ঘটে। পরে মা ও ছেলেকে মৃত অবস্থায় পাওয়া যায়।
এ ঘটনায় উদ্ধার করা চিরকুটটি তদন্তের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে দেখছে পুলিশ। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চিরকুটে একতা তার পারিবারিক জীবন, সন্তানের ভবিষ্যৎ এবং দীর্ঘদিনের শারীরিক অসুস্থতা নিয়ে উদ্বেগের কথা লিখেছিলেন। তবে চিরকুটে উল্লেখ করা বিষয়গুলোর সত্যতা ও ঘটনার সঙ্গে সেগুলোর সম্পর্ক খতিয়ে দেখা হচ্ছে।
প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, একতা কয়েক বছর ধরে মেরুদণ্ডের সমস্যায় ভুগছিলেন। এ জন্য বিভিন্ন হাসপাতালে চিকিৎসাও নিয়েছিলেন। তবে একাধিক চিকিৎসাকেন্দ্রে পরামর্শ নেওয়ার পরও তাঁর সমস্যার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর ওয়াকাদ থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেন। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা নথিভুক্ত করা হয়েছে। উদ্ধার করা চিরকুটের বিষয়বস্তুসহ ঘটনার পারিপার্শ্বিক পরিস্থিতি যাচাই করছেন তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা।
পুলিশ জানিয়েছে, ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
সূত্র: ইন্ডিয়া টুডে
বিভি/পিএইচ













মন্তব্য করুন: