• NEWS PORTAL

  • সোমবার, ০২ নভেম্বর ২০২৬

দিল্লির দূষণ নিয়ন্ত্রণে এবার ভিন্নরকম পরিকল্পনা!

প্রকাশিত: ১৯:২২, ২ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
দিল্লির দূষণ নিয়ন্ত্রণে এবার ভিন্নরকম পরিকল্পনা!

ছবি: দিল্লির দূষণ

শীতকালীন বায়ুদূষণ নিয়ন্ত্রণ কর্মপরিকল্পনা কার্যকরের প্রথম দিনেই ভারতের রাজধানী দিল্লির সীমান্ত থেকে প্রায় দেড় হাজার যানবাহন ফিরিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। একই দিনে বিভিন্ন নিয়ম লঙ্ঘনের দায়ে জরিমানা ও পরিবেশগত ক্ষতিপূরণ বাবদ আদায় করা হয়েছে ৬৮ লাখ ৪০ হাজার রুপি।

রবিবার (১ নভেম্বর) বিকাল ৫টা পর্যন্ত পাওয়া সরকারি তথ্য অনুযায়ী, প্রায় ১৫ হাজার যানবাহন পরীক্ষা করে দূষণ নিয়ন্ত্রণ সনদ (পিইউসি) না থাকায় জরিমানা করা হয়েছে।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, দিল্লির বাইরে নিবন্ধিত বিএস-৬ মানের আগের মডেলের যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা কার্যকর করতে ১৪ হাজার ৯৩০টি গাড়ি পরীক্ষা করা হয়। এর মধ্যে ১০ দশমিক ৩১ শতাংশ গাড়িকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এ অভিযানে ৬২টি গাড়ি জব্দ করা হয়।

পিইউসি সনদ না থাকায় জরিমানা করা হয়েছে ৫৬ লাখ ৬০ হাজার রুপি। এ ছাড়া নির্মাণ ও ভাঙার কাজের ধুলা নিয়ন্ত্রণে ৩০০টি স্থাপনা পরিদর্শন করে ৩২টিতে নিয়ম লঙ্ঘনের প্রমাণ পেয়েছে কর্তৃপক্ষ। এসব স্থানে ৯ লাখ ৮০ হাজার রুপি পরিবেশগত ক্ষতিপূরণ আরোপ করা হয়েছে।

শীতকালীন কর্মপরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন বিধিনিষেধ কার্যকর থাকবে। এর মধ্যে নির্দিষ্ট যানবাহনের প্রবেশে নিষেধাজ্ঞা, নির্মাণকাজে কড়াকড়ি, পার্কিং ফি দ্বিগুণ এবং সরকারি-বেসরকারি অফিসে সর্বোচ্চ ৫০ শতাংশ কর্মীর সশরীর উপস্থিতির বিধান রয়েছে। সূত্র: এনডিটিভি

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত