এবার সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলার দাবি হুথিদের
সৌদি আরবের দাম্মাম বিমানবন্দর লক্ষ্য করে দুটি ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। সোমবার (২ নভেম্বর) এ দাবি করে ইরানপন্থী গোষ্ঠীটি। একই সঙ্গে সৌদি আরবের জিজান বিমানবন্দরে একটি সামরিক পরিবহন বিমান এবং সেখানে থাকা আগাম সতর্কীকরণ রাডার লক্ষ্য করেও ড্রোন হামলা চালানোর কথা জানিয়েছে তারা।
এর কয়েক দিন আগেই দাম্মাম বিমানবন্দরে হামলায় দুজন নিহত এবং আটজন আহত হন। নিহত ব্যক্তিদের একজন ছিলেন ভারতের নাগরিক। ওই হামলার পরদিনই বিমানবন্দরটি আবার চালু করা হয়। তবে সৌদি আরবের রাজধানী রিয়াদের বিমানবন্দর কিছু সময়ের জন্য বন্ধ ছিল।
সোমবারের হামলার দাবি এমন এক সময়ে এল, যখন সৌদি আরবের গুরুত্বপূর্ণ বিমানবন্দর ও সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলার ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
তবে হুথিদের দাবি করা হামলার বিষয়ে সৌদি কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সূত্র: হিন্দুস্তান টাইমস
বিভি/পিএইচ













মন্তব্য করুন: