আবার ইরানকে হুমকি দিলেন ট্রাম্প!
ইরানকে যেকোনো সময় পুরোপুরি অচল করে দেওয়ার সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার (২ নভেম্বর) মধ্যবর্তী নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের ক্যানসাস অঙ্গরাজ্যের সালিনায় নিজের ৩০তম ও শেষ নির্বাচনী সমাবেশে তিনি এমন হুমকি দেন।
ট্রাম্পের মতে, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ইরানের ওপর আধিপত্য প্রতিষ্ঠা করেছে। এখন চাইলে যেকোনো সময় তেহরানকে অচল করে দিতে পারে ওয়াশিংটন।
এদিকে, আইওয়া অঙ্গরাজ্যে এক সমাবেশে রিপাবলিকান সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ এখনো শেষ হয়নি। একপর্যায়ে কঠোর অবস্থান নেওয়া ছাড়া ওয়াশিংটনের সামনে আর কোনো বিকল্প থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: