নেপালে অবতরণের সময় দুই হেলিকপ্টারে সংঘর্ষ, নিহত ১
নেপালের একটি উচ্চ পার্বত্য অঞ্চলের হেলিপোর্টে অবতরণের সময় দুটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন। দেশটির পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
পুলিশের তথ্যমতে, রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে সোলুখুম্বু এলাকায় একটি হেলিপোর্টে এ দুর্ঘটনা ঘটে।
সংঘর্ষের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি ব্যাপক আলোচনায় আসে। ভিডিওতে দুই হেলিকপ্টারের সংঘর্ষের দৃশ্য দেখা গেছে বলে দাবি করা হচ্ছে।
তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
সূত্র: এনডিটিভি
বিভি/পিএইচ













মন্তব্য করুন: