ইসরাইলে সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা, তৎপর প্রেসিডেন্ট
ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ
নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার পর কারা ইসরাইলে নতুন সরকার গঠন করতে যাচ্ছে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করছেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। স্থানীয় সময় বুধবার (৪ নভেম্বর) শুরু হয় দুই দিনব্যাপী এই আলোচনা।
ইসরাইলের প্রেসিডেন্ট ভবন জানায়, সব পক্ষের মতামত শোনার জন্য প্রেসিডেন্ট হারজগ ছোট দলগুলোর সাথে আলোচনা দিয়ে সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া শুরু করছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) শেষ দিকে সবচেয়ে বড় দুই দল নেতানিয়াহুর ডানপন্থী লিকুদ এবং সাবেক সেনাপ্রধান আইজেনকটের মধ্য-ডানপন্থী বিরোধী দল ইয়াশারের সাথে বৈঠক করবেন তিনি।
একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় বেনিইয়ামিন নেতানিয়াহুর দলের সরকার গঠনের সুযোগ পাওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। প্রেসিডেন্ট কোনো দলকে সরকার গঠনের দায়িত্ব দিলে ২৮ দিন সময় পাবে তারা। প্রয়োজনে এ সময় আরো ১৪ দিন বাড়ানো যাবে। নির্ধারিত সময়ের মধ্যে কেউ সরকার গঠনে ব্যর্থ হলে অন্য কাউকে এ দায়িত্ব দেয়া হবে। এ প্রক্রিয়ায় সিদ্ধান্তে পৌঁছাতে কয়েক মাস লেগে যেতে পারে। শেষ পর্যন্ত চেষ্টা ব্যর্থ হলে নতুন নির্বাচনও হতে পারে।
বিভি/এসজি













মন্তব্য করুন: