• NEWS PORTAL

  • শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

পোল্যান্ডে বন্দুকধারীর গুলিতে নিহত ৫, আহত অন্তত ১০

প্রকাশিত: ২১:৪৯, ৭ নভেম্বর ২০২৬

আপডেট: ২১:৫১, ৭ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
পোল্যান্ডে বন্দুকধারীর গুলিতে নিহত ৫, আহত অন্তত ১০

ছবি: আলজাজিরা

পোল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় শহর ক্রাকোর প্রধান বাজার চত্বরের কাছে বন্দুকধারীর গুলিতে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। হামলার পর সন্দেহভাজন বন্দুকধারীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৭ নভেম্বর) দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর ক্রাকোর একটি চত্বরে এ গুলির ঘটনা ঘটে। শহর কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হতাহত হওয়ার তথ্য জানালেও তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানায়নি।

পোলিশ পুলিশ জানিয়েছে, এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন এবং সন্দেহভাজন এক বন্দুকধারীকে আটক করা হয়েছে। স্থানীয় দমকল বিভাগের এক মুখপাত্র পোল্যান্ডের সংবাদমাধ্যম পোলস্যাট নিউজকে জানান, চলন্ত একটি গাড়ি থেকে হামলাকারী গুলি চালায়।

এদিকে দমকল বিভাগের বরাত দিয়ে দেশটির টিভিএন২৪ জানিয়েছে, গুলিতে দুজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।

ঘটনাটিকে ‘মর্মান্তিক গোলাগুলির ঘটনা’ বলে উল্লেখ করেছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ক্রাকোর পরিস্থিতি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে নিয়মিত তথ্য নিচ্ছেন তিনি।

টাস্ক আরও বলেন, পুলিশ হামলার পেছনের কারণ এবং ঘটনার সব দিক তদন্ত করে দেখছে।

পোল্যান্ডের রাজধানী ওয়ারশ থেকে প্রায় ২৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত ক্রাকো।

সূত্র: বিবিসি

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত