• NEWS PORTAL

  • রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

কপাল পুড়ছে নেতানিয়াহুর, আইজেনকটের ওপর নতুন সরকার গঠনের দায়িত্ব

প্রকাশিত: ১২:০৮, ৮ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
কপাল পুড়ছে নেতানিয়াহুর, আইজেনকটের ওপর নতুন সরকার গঠনের দায়িত্ব

প্রধানমন্ত্রী বেনিইয়ামিন নেতানিয়াহু নন বরং তার প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকটকে নতুন সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় প্রসিডেন্ট ভবন থেকে গাদি আইজেনকটকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। 

রবিবার (৮ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে আইজেনকটের হাতে সরকার গঠনের দায়িত্ব তুলে দেবেন প্রেসিডেন্ট হারজগ। 

গেলো ২৭ অক্টোবর অনুষ্ঠিত ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে কোনো পক্ষই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এরপর কে নতুন সরকার গঠনের সুযোগ পাবেন, তা নির্ধারণ করতে চলতি সপ্তাহে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেন হারজগ। 

নেতানিয়াহুও জোট সরকার গঠনের তৎপরতা চালিয়ে যান। সরকার গড়তে ৬১ জন আইনপ্রণেতার সমর্থন প্রয়োজন। সেখানে আইজেনকটের নেতৃত্বাধীন ইয়াশার পার্টির পক্ষে আছেন ৬৭ জন। অন্যদিকে  নেতানিয়াহুর জোটের পক্ষে সমর্থন জানিয়েছেন ৪৬ জন আইনপ্রণেতা। আরব নেতৃত্বাধীন দলগুলোও আইজেনকটের পক্ষে আছে। 

এখন নিয়ম অনুযায়ী, সরকার গঠনের জন্য ২৮ দিন সময় পাবেন আইজেনকট। প্রয়োজন হলে এ সময়সীমা আরও ১৪ দিন বাড়ানো হবে। আইজেনকট সরকার গঠনে ব্যর্থ হলে, পার্লামেন্টের আরেক সদস্যকে নতুন করে এই দায়িত্ব দেয়া হবে। তিনিও নিয়ম মেনে ২৮ দিন সময় পাবেন।

বিভি/এজেড

মন্তব্য করুন: