• NEWS PORTAL

  • রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

হুথি-সৌদি জোট পাল্টাপাল্টি হামলা, টাস্ক ফোর্স গঠনের ঘোষণা সেন্টকমের

প্রকাশিত: ১২:২৫, ৮ নভেম্বর ২০২৬

আপডেট: ১২:২৬, ৮ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
হুথি-সৌদি জোট পাল্টাপাল্টি হামলা, টাস্ক ফোর্স গঠনের ঘোষণা সেন্টকমের

ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত রাজধানী সানায় সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩৯ জন। জবাবে সৌদি আরবের একটি বিমানবন্দর, তেল স্থাপনা ও সামরিক অবকাঠামোতে মিসাইল হামলা চালিয়েছে ইরান সমর্থিত হুথি যোদ্ধারা। এদিকে, ইরানের কেশম দ্বীপ, জাস্ক, সিরিক ও বন্দর আব্বাসেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। 

শনিবার সকালে সানার কাছে আল-শারিয়া গ্রামে ব্যাপক বিমান হামলা চালায় সৌদি নেতৃত্বাধীন জোট। এই হামলায় গ্রামের বেশ কিছু বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হয় এবং বেসামরিক নাগরিক প্রাণ হারায়। 

এর আগে, শুক্রবার দক্ষিণ-পশ্চিম ইয়েমেনের তাইজ প্রদেশের একটি বাজারেও সৌদি নেতৃত্বাধীন জোট বিমান হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে হুথিরা। শনিবার দ্বিতীয় দফার বিমান হামলার পর, সৌদির রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর তিনটি প্রধান জ্বালানি অবকাঠামো ও সামরিক স্থাপনা লক্ষ্য করে ৬ টি মিসাইল হামলা চালিয়েছে হুথিরা। 

এদিকে ইরানের কেশম দ্বীপসহ বেশকিছু অঞ্চলে রয়েছেন মার্কিন সেনারা। ইরানে অস্ত্রের পরিবহন ঠেকাতে স্থলপথ বন্ধ করতে একটি টাস্ক ফোর্স গঠনের ঘোষণা দিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড-সেন্টকম। মার্কিন হামলা জবাবে পাল্টা কোনো হামলা না চালালেও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রের ওপর থেকে নিজেদের আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ইরান। 

বিভি/এজেড

মন্তব্য করুন: