তিন দিনের সফরে ভারতে প্রিন্স উইলিয়াম ও কেট, থাকছে বিশেষ চমক
ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স উইলিয়াম এবং প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন তিন দিনের সরকারি সফরে ভারতে পৌঁছেছেন। এই সফরের মূল উদ্দেশ্য বিশ্বখ্যাত পরিবেশগত পুরস্কার 'আর্থশট প্রাইজ'-এর বার্ষিক অনুষ্ঠান উদযাপন করা।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু-র এই প্রতিবেদন অনুযায়ী, তিন দিনের এই সফরে (১৬-১৮ নভেম্বর) তারা প্রথমে মুম্বাইয়ে অবস্থান করছেন। মুম্বাইয়ে ব্যস্ত সূচির মধ্যে কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার-এর সাথে ‘গালি ক্রিকেট’ খেলা, মুম্বাই মেট্রো রেলে চড়া এবং বলিউড তারকাদের সাথে ইভেন্টে অংশ নেওয়ার কথা রয়েছে।
এছাড়া এই বছরের আর্থশট প্রাইজ ফাইনালিস্টদের মধ্যে ভারতের 'মাহিন্দ্রা লাস্ট মাইল মোবিলিটি'-ও স্থান পেয়েছে। ভারতের বিশাল যুবসমাজ, সমৃদ্ধ জীববৈচিত্র্য এবং প্রযুক্তিগত অগ্রগতির কারণে এ বছর আর্থশট প্রাইজ আয়োজনের জন্য ভারতকে বেছে নেওয়া হয়েছে। এই আসরটি এ পর্যন্ত আয়োজিত সবচেয়ে বড় আর্থশট আসর হতে যাচ্ছে, যেখানে প্রায় ৫,০০০ অতিথি অংশ নিচ্ছেন।
২০২৪ সালে ক্যান্সার ধরা পড়ার পর এবং চিকিৎসায় সুস্থ হয়ে ওঠার পথে এটি কেট মিডলটনের সবচেয়ে হাই-প্রোফাইল এবং বড় ধরনের কোনো আন্তর্জাতিক সরকারি সফর। ২০২২ সালের পর এটি তাদের প্রথম যৌথ বিদেশ সফর।
বিভি/এমএফআর













মন্তব্য করুন: