১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুঙ্কার পশ্চিমবঙ্গের মন্ত্রীর
আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখল’ করে নেওয়ার হুমকি দিয়েছেন পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী অর্জুন সিং। বাংলাদেশে হিন্দুদের হত্যার অভিযোগ তুলে তিনি বলেছেন, এর প্রতিশোধ নেওয়া হবে। দুই দেশের টানাপোড়েনের মধ্যে তার এমন বক্তব্যে নতুন করে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার ভাটপাড়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি। অর্জুন সিং বলেন, ‘১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশ নিয়ে নেব। বাংলাদেশকে আর ছাড় দেওয়া যাবে না। যেভাবে সেখানে হিন্দু নিধন করা হয়েছে, তার বদলা তো আমাদের নিতেই হবে।’
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে, হিন্দুস্তান টাইমস ও টিভি৯ বাংলার প্রতিবেদনে তার এই বক্তব্য উঠে এসেছে। তবে বাংলাদেশ দখলের বিষয়ে তিনি কী ধরনের পদক্ষেপের কথা বলেছেন, তা স্পষ্ট করেননি।
এদিকে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। সোমবার কলকাতায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, পশ্চিমবঙ্গের অন্তত দুই কোটি মানুষের আত্মীয়স্বজন বাংলাদেশে বসবাস করেন। ত্রিপুরা, মেঘালয়সহ সীমান্তবর্তী অন্যান্য রাজ্যের মানুষেরও বাংলাদেশে আত্মীয় রয়েছেন। ফলে সেখানে যা হচ্ছে তা নিয়ে পশ্চিমবঙ্গের মানুষ উদ্বিগ্ন। বিষয়টি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের নজরে আনার কথা জানান তিনি।
বিভি/এইচজে













মন্তব্য করুন: