• NEWS PORTAL

  • বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

ইরানের শর্তেই যুদ্ধ বন্ধে রাজি অধিকাংশ মার্কিন নাগরিক!

প্রকাশিত: ১৫:১৩, ২৫ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ইরানের শর্তেই যুদ্ধ বন্ধে রাজি অধিকাংশ মার্কিন নাগরিক!

ইরানের সঙ্গে চলমান যুদ্ধের দ্রুত অবসান চায় যুক্তরাষ্ট্রের অধিকাংশ মানুষ। এমনকি যুদ্ধ থামাতে নিজেদের অনুকূলে নয়, এমন শর্ত মেনে নিতে হলেও আপত্তি নেই তাদের। নতুন এক জনমত জরিপে উঠে এসেছে এমন চিত্র। এতে স্পষ্ট হয়েছে, সামরিক অভিযান চালিয়ে যাওয়ার বদলে দ্রুত সংঘাতের ইতি টানার পক্ষেই ঝুঁকছেন মার্কিন নাগরিকদের বড় অংশ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রকাশিত ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড ও গবেষণা প্রতিষ্ঠান ইপসোসের যৌথ জরিপে দেখা গেছে, শর্ত যাই হোক, ৫৫ শতাংশ মার্কিনি এই মুহূর্তেই যুদ্ধ বন্ধের পক্ষে। বিপরীতে ২১ শতাংশ ইরানের কাছ থেকে ছাড় আদায় না হওয়া পর্যন্ত বর্তমান সামরিক অবস্থান বজায় রাখতে চান। আর ১৮ শতাংশ চান সামরিক অভিযান আরও জোরদার করা হোক।

দলীয় পরিচয়ের ভিত্তিতে মতামতের ক্ষেত্রে বড় ব্যবধান দেখা গেছে জরিপে। এতে অংশ নেওয়া ডেমোক্র্যাটদের ৮০ শতাংশ এবং স্বতন্ত্রদের ৫৯ শতাংশ অবিলম্বে যুদ্ধ বন্ধের পক্ষে। রিপাবলিকানদের মধ্যে এ হার মাত্র ২৫ শতাংশ।

যুদ্ধ বন্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ওপর চাপ তৈরির পক্ষেও অবস্থান জানান দিয়েছেন ডেমোক্র্যাটদের বড় অংশ। ৫৩ শতাংশ ডেমোক্র্যাট সামরিক অভিযানে কংগ্রেসের অর্থায়ন বন্ধের পক্ষে মত দিয়েছেন। এমনকি ডিসেম্বরের বাজেট আলোচনায় যুদ্ধের অর্থায়ন বন্ধের দাবি তুলতে চান ৫১ শতাংশ অংশগ্রহণকারী। এতে কেন্দ্রীয় সরকারের কার্যক্রম বন্ধ হওয়ার ঝুঁকি থাকলেও তাদের আপত্তি নেই।

বিভি/এইচজে

মন্তব্য করুন: