• NEWS PORTAL

  • শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

কুয়েতে ইরানের ড্রোন হামলা, নিহত দুই ইতালীয় 

প্রকাশিত: ২২:৪২, ২৬ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
কুয়েতে ইরানের ড্রোন হামলা, নিহত দুই ইতালীয় 

ছবি: আনদোলু

কুয়েতে ইরানের ড্রোন হামলার ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই ইতালীয় নাগরিক। তারা জার্মান প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান রাইনমেটালের ইতালীয় শাখার বেসামরিক কারিগরি কর্মী ছিলেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশটির একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ড্রোন হামলার পর এ ঘটনা ঘটে।

ইতালির বার্তা সংস্থা এএনএসএ জানায়, কুয়েতের আকাশে ইরানের একাধিক ড্রোন শনাক্ত করে প্রতিহত করে দেশটির সামরিক বাহিনী। পরে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে চারজন আহত হন। তাদের মধ্যে দুই ইতালীয়, একজন কুয়েতি ও একজন পাকিস্তানি নাগরিক ছিলেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই ইতালীয় মারা যান। পরে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।

ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিহত দুই কারিগরি কর্মী কুয়েতের সশস্ত্র বাহিনীর ব্যবহৃত স্কাইগার্ড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার শনাক্তকরণ অ্যানটেনা রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত ছিলেন। হামলায় ওই স্থাপনায় বিস্ফোরণ ঘটে। তবে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় স্থাপনাটির নাম প্রকাশ করেনি।

কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, দেশটির আকাশসীমায় একাধিক ড্রোন শনাক্ত ও প্রতিহত করা হয়েছে। হামলায় স্থাপনার ক্ষয়ক্ষতিও হয়েছে। আহত অন্য দুই নাগরিকের চিকিৎসা চলছে।

এদিকে ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কুয়েতে অবস্থিত ইতালীয় দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করছে।

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত