• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

২৫০ পারমাণবিক বোমা তৈরির উপাদান মজুত করেছে ইসরাইল 

প্রকাশিত: ১৬:১৫, ২৬ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
২৫০ পারমাণবিক বোমা তৈরির উপাদান মজুত করেছে ইসরাইল 

প্রায় ১ হাজার কেজি প্লুটোনিয়াম মজুত আছে ইসরাইলের হাতে। এই উপাদান দিয়ে আরও ১৬০ থেকে ২৫০টি পারমাণবিক ওয়ারহেড তৈরির সক্ষমতা রয়েছে দেশটির। মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনার মধ্যে ইসরাইলের পারমাণবিক অস্ত্রভাণ্ডার নিয়ে এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান বুলেটিন অব দ্য অ্যাটমিক সায়েন্টিস্টস।

১০ নভেম্বর প্রকাশিত প্রতিষ্ঠানটির ‘নিউক্লিয়ার নোটবুক’ প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের কাছে বর্তমানে আনুমানিক ৯০টি পারমাণবিক ওয়ারহেড আছে। ২০২১ সালের মূল্যায়নের তুলনায় এই সংখ্যা অপরিবর্তিত থাকলেও দেশটি এখনো প্লুটোনিয়াম সংগ্রহ করছে।
 
গবেষকদের হিসাব অনুযায়ী, ইসরাইলের কাছে ৮০০ থেকে ১ হাজার কেজি প্লুটোনিয়াম থাকতে পারে। একটি পারমাণবিক ওয়ারহেড তৈরিতে ৪ থেকে ৫ কেজি প্লুটোনিয়াম প্রয়োজন হলে এই মজুত দিয়ে বিপুলসংখ্যক নতুন অস্ত্র তৈরি সম্ভব। 
 
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরাইলের ডিমোনা পারমাণবিক স্থাপনায় এখনো ওয়ারহেড উৎপাদন চলছে। তবে নতুন অস্ত্রের সংখ্যা বাড়ানোর পরিবর্তে বিদ্যমান অস্ত্রভাণ্ডারের রক্ষণাবেক্ষণ ও পুরোনো ওয়ারহেড প্রতিস্থাপনেও এগুলো ব্যবহৃত হতে পারে।
  
ইসরাইলের পারমাণবিক সক্ষমতা নিয়ে দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক পর্যায়ে বিতর্ক আছে। দেশটি কখনো আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র থাকার কথা স্বীকার করেনি, আবার অস্বীকারও করেনি। তাদের অস্ত্রভাণ্ডারে আরও শক্তিশালী হাইড্রোজেন বোমা আছে কি না, সে বিষয়েও নিশ্চিত কোনো তথ্য নেই।

বিভি/এইচজে

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত