• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

যুক্তরাষ্ট্রে সালমান রুশদির ওপর ছুরি হামলা

প্রকাশিত: ২২:২৫, ১২ আগস্ট ২০২২

আপডেট: ০১:১৯, ১৩ আগস্ট ২০২২

ফন্ট সাইজ
যুক্তরাষ্ট্রে সালমান রুশদির ওপর ছুরি হামলা

ছবি: সালমান রুশদি

`দ্য স্যাটানিক ভার্সেস’-এর রচয়িতা ব্রিটিশ ঔপন্যাসিক সালমান রুশদির ওপর হামলা হয়েছে। শুক্রবার (১২ আগস্ট) যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে এক মঞ্চে বক্তব্য দেওয়ার সময় তার ওপর এ হামলা হয়।

প্রত্যক্ষদর্শীরা বলেন, চৌতাকুয়া ইনস্টিটিউশনের এক অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন সাবেক এই বুকার পুরস্কার বিজয়ী। এ সময় তারা এক ব্যক্তিকে মঞ্চে দৌড়াতে দেখেন। ওই ব্যক্তি রুশদির সঙ্গে পরিচিত হতে এসে তাকে ছুরিকাঘাত করেন। বিভিন্ন স্থানে প্রায় ১৩-১৪টি চুরিকাঘাত করা হয়, তারমধ্যে একটি করা হয় তার ঘাড়ে।

অনলাইনে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, ঘটনার পরপরই অনুষ্ঠানে উপস্থিত লোকজন মঞ্চে ছুটে এসে হামলাকারীকে আটক করে । অনুষ্ঠানে তিনি নির্বাসিত লেখক এবং অন্যান্য শিল্পীদের আশ্রয় এবং সৃজনশীল মত প্রকাশের স্বাধীনতার বিষয়ে আলোচনা যোগ দিতে এসেছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার পর বেশ কিছুক্ষণ মেঝেতে পড়ে থাকার পর তিনি কয়েকজনের সহায়তায় মঞ্চ থেকে হেঁটে যেতে সক্ষম হন। রুশদিকে যেখানে আক্রমণ করা হয় তার পেছনের দেওয়ালে রক্তের দাগ দেখা যায়। একটি হেলিকপ্টার অ্যাম্বুলেন্সে করে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সর্বশেষ পাওয়া খবরে জানা যায়, তার অস্ত্রোপচার চলছে। তবে তিনি শঙ্কামুক্ত কীনা জানা যায়নি। 

মহানবী হজরত  মোহাম্মদ (স.) এবং কোরআনকে অপমান করে লেখা বই ‘দ্য স্যাটানিক ভার্সেস’-এর জন্যে এর আগে সালমান রুশদি প্রাণনাশের হুমকি পেয়েছিলেন। সেসময় পাকিস্তানে বইটি নিষিদ্ধ করা হয় এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনি ১৯৮৯ সালে এক ফতোয়ার মাধ্যমে তার মৃত্যুদণ্ড ঘোষণা করেন।

উল্লেখ্য, ২০০৭ সালে সাহিত্যে বিশেষ অবদানের জন্য সালমান রুশদিকে যুক্তরাজ্যে নাইট উপাধি প্রদান করা হয়। সূত্র: ডেইলি মেইল

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত