• NEWS PORTAL

  • শুক্রবার, ২০ মার্চ ২০২৬

জনসম্মুখে প্রিয়াঙ্কাকে চুমু খেয়ে বিতর্কে রাহুল গান্ধী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩৯, ১১ জানুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
জনসম্মুখে প্রিয়াঙ্কাকে চুমু খেয়ে বিতর্কে রাহুল গান্ধী

কংগ্রেস নেতা রাহুল গান্ধী বোন প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে গিয়েছিলেন কুরুক্ষেত্রে। এরপর মঙ্গলবার রাহুলকে মহাভারতের উদাহরণ টেনে কটাক্ষ করেন উত্তরপ্রদেশ রাজ্যের মন্ত্রী ও বিজেপি নেতা দীনেশপ্রতাপ সিংহ। বোন প্রিয়াঙ্কাকে রাহুলের স্নেহচুম্বন করা নিয়ে বিজেপি নেতার মন্তব্য, ‘পাণ্ডবরা কি বোনকে চুমু খেতেন?’

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে (আরএসএস) ‘২১ শতকের কৌরব’ বলে কটাক্ষ করেছিলেন রাহুল। তার পাল্টা আক্রমণে যোগী সরকারের মন্ত্রী দীনেশের মন্তব্য, ‘রাহুল গান্ধী আরএসএসকে কৌরব বলছেন। অর্থাৎ, নিজেকে তিনি পাণ্ডব বলে বোঝাতে চাইছেন। যদি তাই হন, কোন পাণ্ডব সর্বসমক্ষে ৫০ বছর বয়সে বোনকে চুম্বন করতেন?’

এখানেই থামেননি ওই বিজেপি মন্ত্রী। বলেন, ‘এটা ভারতীয় সংস্কৃতি নয়। ভারতীয় সংস্কৃতি এমন কিছু করার অনুমতি দেয় না।’ আরএসএসকে নিয়ে রাহুলের মন্তব্য প্রসঙ্গে দীনেশের সংযুক্তি, ‘আরএসএস প্রচারকরা শপথ নেন অবিবাহিত থাকবেন। লোভ থেকে দূরে থাকবেন। শুধু দেশ সেবায় নিজেকে নিয়োজিত করবেন।’

কয়েক দিন আগে কংগ্রেসের ‘ভারত জোড়ো যাত্রা’য় ধরা পড়ে একটি মিষ্টি ছবি। ছোট বোন প্রিয়াঙ্কার গালে-কপালে স্নেহচুম্বন দিয়েছিলেন ভাই রাহুল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় সেই ছবি এবং ভিডিও। ওই নিয়ে কটাক্ষ করেছেন উত্তরপ্রদেশের মন্ত্রী।

রাহুলের পাশাপাশি সনিয়া গান্ধীকেও আক্রমণ করেন এ বিজেপি নেতা। তার কথায়, ‘সোনিয়া গান্ধী কি বলতে পারেন যে তিনি বিদেশী নন? কংগ্রেসের কোনো নেতা বলতে পারেন যে সনিয়া বিদেশি নন? একজন বিদেশী হওয়ায় তাকে প্রধানমন্ত্রীর পদ থেকে বঞ্চিত হতে হয়েছে। ব্রিটিশদের তাড়িয়ে স্বাধীনতা পেতে আমরা অনেক সংগ্রাম করেছি। তাই আমরা ভারতীয়রা আর কোনো বিদেশীকে শাসক হিসেবে মেনে নেব না।’

বিভি/এইচএস

মন্তব্য করুন: