• NEWS PORTAL

  • বুধবার, ২৫ মার্চ ২০২৬

বাংলাদেশ বিমান বাহিনীতে নিয়োগ, বাড়লো আবেদনের সময়   

প্রকাশিত: ১৫:১৪, ২৫ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
বাংলাদেশ বিমান বাহিনীতে নিয়োগ, বাড়লো আবেদনের সময়   

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ বিমান বাহিনী। ইঞ্জিনিয়ারিং, এটিসি, এডিডব্লিউসি, ফিন্যান্স, মিটিওরলজি শাখায় স্বল্পমেয়াদী কমিশন (DE 2026B) কোর্স এবং শিক্ষা (পদার্থ বিজ্ঞান) শাখায় বিশেষ স্বল্পমেয়াদী কমিশন (SPSSC 2026B) কোর্সে ‘অফিসার ক্যাডেট’ পদে লোকবল নেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন। এর আগে আবেদনের শেষ সময় ২৫ মার্চ থাকলেও তা বাড়ানো হয়েছে। 

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ বিমান বাহিনী
পদের নাম: অফিসার ক্যাডেট 
কোর্সের নাম: ইঞ্জিনিয়ারিং, এটিসি, এডিডব্লিউসি, ফিন্যান্স, মিটিওরলজি শাখায় স্বল্পমেয়াদী কমিশন (DE 2026B) কোসং এবং শিক্ষা (পদার্থ ও গণিত) শাখায় বিশেষ স্বল্পমেয়াদী কমিশন (SPSSC 2026B) কোর্স। 

চাকরির ধরন: স্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বেতন: প্রশিক্ষণকালীন ১০,০০০ টাকা (প্রশিক্ষণ শেষে পদবি অনুসারে বেতন)

আবেদন ফি: ১০০০ টাকা
সম্ভাব্য যোগদানের তারিখ: ২৩ জুন, ২০২৬ ইং তারিখ।

আবেদনের প্রক্রিয়া: প্রার্থীরা বাংলাদেশ বিমান বাহিনীর এই https://joinairforce.baf.mil.bd/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন।

আবেদনের সময়সীমা: প্রার্থীরা আগামী ২৫ এপ্রিল, ২০২৬ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

বিভি/এসজি

মন্তব্য করুন: