• NEWS PORTAL

  • বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

৮ম শ্রেণি পাসে ফায়ার সার্ভিসে নিয়োগ, নেবে ১৯৭ জন  

প্রকাশিত: ১৩:৩৩, ৮ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
৮ম শ্রেণি পাসে ফায়ার সার্ভিসে নিয়োগ, নেবে ১৯৭ জন  

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পৃথক ৯টি পদে ১৯৭ জন নেওয়া হবে। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, ৮ম শ্রেণি পাস প্রার্থীরাও আবেদন করতে পারবেন। আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আগামী ৯ মে ২০২৬ পর্যন্ত। 

প্রতিষ্ঠানের নাম: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর
পদের সংখ্যা: ৯ পদে ১৯৭ জন
বয়সসীমা: ১৮ থেকে ৩২ বছর। 
আবেদন শুরু: ১০ এপ্রিল ২০২৬

আবেদন প্রক্রিয়া: আগ্রহীরা ফায়ার সার্ভিসের সাইটে গিয়ে নির্ধারিত আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। আবেদন করার সময় প্রার্থীর রঙিন ছবি (৩০০x৩০০ পিক্সেল) ও স্বাক্ষর (৩০০x৮০ পিক্সেল) আপলোড করতে হবে। সফলভাবে সাবমিট করার পর প্রার্থীকে একটি ইউজার আইডি দেওয়া হবে।

আবেদন ফি জমা: প্রার্থীকে ইউজার আইডি ব্যবহার করে যেকোনো টেলিটক প্রি-পেইড সিম থেকে দুইটি এসএমএসের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৯ মে ২০২৬, বিকেল ৫টা। 

এছাড়া নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন।

বিভি/এসজি

মন্তব্য করুন: