• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীনে চাকরির সুযোগ 

প্রকাশিত: ১০:৩৪, ৮ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীনে চাকরির সুযোগ 

বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীন কর অঞ্চল-রংপুর প্রতিষ্ঠানটি পাঁচটি ভিন্ন ক্যাটাগরিতে ৩৬ জনকে নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি দিয়েছে। আগামী ২৮ অক্টোবর পর্যন্ত বিজ্ঞপ্তিতে বর্ণিত নিয়মাবলি ও শর্তসাপেক্ষে রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী ও গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: কর অঞ্চল-রংপুর
বিভাগ: অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ
পদসংখ্যা: ৫টি 
লোকবল নিয়োগ: ৩৬ জন  

পদের নাম: উচ্চমান সহকারী
পদের সংখ্যাা: ৭টি
বেতন: ২৩৫০০-৫৬৮০০ টাকা (গ্রেড-১৪)
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি

পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৮টি
বেতন: ২৩৫০০-৫৬৮০০ টাকা (গ্রেড-১৪)
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি

পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ৮টি 
বেতন: ২১৯০০-৫২৯০০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ 

পদের নাম: গাড়িচালক
পদসংখ্যা: ৪টি
বেতন: ২১৯০০-৫২৯০০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ৯টি
বেতন: ২০০০০-৪৮৪০০ টাকা (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ২৮ অক্টোবর ২০২৬ 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত