• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১৭০২ জন

প্রকাশিত: ০৮:৪৯, ১৫ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১৭০২ জন

৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গেজেটে এক হাজার ৭০২ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। 

সিনিয়র সহকারী সচিব সাবিহা ফাতেমাতুজ্‌-জোহ্‌রার সই করা ওই গেজেটে বলা হয়, ৪৫তম বিসিএস পরীক্ষা-২০২২ এর মাধ্যমে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের গত ১৪ ডিসেম্বর, ২০২৫ তারিখের পত্রের সুপারিশক্রমে ১ হাজার ৭০২ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে জাতীয় বেতন স্কেল, ২০২৬ অনুসারে ৯ম গ্রেডে (৪৪০০০-১০৫৯০০/-) শর্তসাপেক্ষে নিয়োগ প্রদান করা হলো।

সুপারিশপ্রাপ্তদের বিভিন্ন ক্যাডার পদে নিয়োগের ক্ষেত্রে বেশকিছু শর্ত দেয়া হয়েছে। এ ক্ষেত্রে ৪৫তম বিসিএস পরীক্ষা- ২০২২ এর ফলাফলের ভিত্তিতে প্রচলিত সরকারি বিধি-বিধান অনুযায়ী তাদের জ্যেষ্ঠতা নির্ধারিত হবে। তবে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্তদের মুক্তিযোদ্ধার সনদ পরবর্তীতে যাচাই-বাছাইকালে মিথ্যা বা জাল প্রমাণিত হলে তাৎক্ষণিকভাবে তার নিয়োগ বাতিল হবে এবং তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হবে বলেও গেজেটে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়াও গেজেটে নিয়োগপ্রাপ্তদের আগামী ১ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগ নির্ধারিত কার্যালয়ে যোগ দিতে বলা হয়েছে।

৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট ও সুপারিশপ্রাপ্তদের তালিকা দেখতে এই লিংকে ক্লিক করুন।
 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত