• NEWS PORTAL

  • শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

গ্রামীণ ব্যাংকে আগুন: পালিয়েও শেষ রক্ষা হলো না, পুলিশের হাতে ধরা 

মোংলা প্রতিনিধি

প্রকাশিত: ২১:৫৭, ২০ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
গ্রামীণ ব্যাংকে আগুন: পালিয়েও শেষ রক্ষা হলো না, পুলিশের হাতে ধরা 

বাগেরহাটের মোংলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার চেষ্টার ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ। ঘটনার প্রায় তিন দিন পর শুক্রবার (২০ নভেম্বর) রাতে তাকে আটক করা হয়।

আটক যুবকের নাম মো. রাকিব খান (২৬)। শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার জয়মনি সাইলো এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গত ১৭ নভেম্বর রাত সাড়ে ১১টার দিকে মোংলার শিকারির মোড় এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখাটিতে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। ঘটনার পর ব্যাংকের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে সন্দেহভাজন ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে রাকিবকে আটক করা হয়।

রাকিব জয়মনি সাইলো এলাকার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার বাবার নাম মৃত নজরুল ইসলাম খান এবং মায়ের নাম রোকসানা বেগম।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ ঘটনায় কী ধারায় মামলা করা হচ্ছে বা আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ কী, সে বিষয়ে তিনি কিছু জানাননি।

বিভি/টিটি

মন্তব্য করুন: