• NEWS PORTAL

  • শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

স্কুলের সময়সূচিতে আসছে পরিবর্তন, চলছে আলোচনা

প্রকাশিত: ১৯:৪০, ২০ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
স্কুলের সময়সূচিতে আসছে পরিবর্তন, চলছে আলোচনা

ফাইল ছবি

মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদানের সময়সূচিতে পরিবর্তন আনার চিন্তাভাবনা করছে সরকার। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। প্রাথমিক পর্যায়ে আলোচনা হলেও আগামী সপ্তাহে বিষয়টি নিয়ে আবারও বৈঠক হতে পারে বলে জানা গেছে।

শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) সূত্রে জানা গেছে, শীতের তীব্রতা বাড়লে কিংবা শৈত্যপ্রবাহ শুরু হলে মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদানের সময়সূচিতে সাময়িক পরিবর্তন আনা হয়। সাধারণত শীতকালে এক শিফটের বিদ্যালয়ে সকাল ১০টায় ক্লাস শুরু হয়। তবে দুই শিফটে পরিচালিত বিদ্যালয়গুলোর ক্ষেত্রে এ ধরনের পরিবর্তন করা হয় না।

সূত্র জানায়, এবার শুধু এক শিফট নয়, সব শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদানের সময়সূচিতে পরিবর্তন আনা যায় কি না, তা নিয়ে ভাবছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পাশাপাশি আসন্ন রমজান মাসে বিদ্যালয়ের ক্লাস পরিচালনার সময়সূচি কী হবে, সে বিষয়টিও পরিকল্পনায় রয়েছে। এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয়।

এদিকে চলতি মৌসুমে শীত কতদিন স্থায়ী হতে পারে, সে বিষয়ে এখনো কোনো পূর্বাভাস দেয়নি আবহাওয়া অধিদফতর। শীতের সময় শিশু শিক্ষার্থীদের ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। এ কারণে শিক্ষার্থীদের স্বাস্থ্য ও পাঠদানের বিষয়টি বিবেচনায় রেখে আগেভাগেই সময়সূচি নির্ধারণ করতে চায় সরকার।

এ লক্ষ্যে সংশ্লিষ্ট দফতরগুলোর মধ্যে অনানুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে। আগামী সপ্তাহে এ বিষয়ে পরবর্তী আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিভি/টিটি

মন্তব্য করুন: