• NEWS PORTAL

  • শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

হাসপাতালে নিষিদ্ধ আ. লীগের আগুন: আন্তর্জাতিক আইনে যুদ্ধাপরাধ

প্রকাশিত: ০০:১৯, ২০ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
হাসপাতালে নিষিদ্ধ আ. লীগের আগুন: আন্তর্জাতিক আইনে যুদ্ধাপরাধ

আরাফ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে’ ভাঙচুর ও অগ্নিসংযোগ

রামদা ও কুড়াল হাতে সশস্ত্র মহড়া দিয়ে গোপালগঞ্জে একটি বেসরকারি হাসপাতালে অগ্নিসংযোগ করেছে আওয়ামী লীগ, যা দেশীয় আইনের পাশাপাশি আন্তর্জাতিক মানবিক আইনের আলোকেও গুরুতর প্রশ্নের জন্ম দিয়েছে।
 
বুধবার (১৮ নভেম্বর) গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র (রামদা ও কুড়াল) হাতে মহড়া দিয়ে গোপালগঞ্জ-২ আসনের বিএনপির দলীয় সংসদ সদস্য ডা. কেএম বাবরের ‘আরাফ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে’ ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

হামলাকারীরা হাসপাতালের জানালার কাচ ভেঙে, ভেতরের আসবাবপত্র ও সরঞ্জাম বাইরে এনে আগুন ধরিয়ে দেয়। বিভিন্ন কক্ষ ভাঙচুর করে। ভবনে ক্লিনিক ও বাসভবন থাকায় গর্ভবতী নারী, সিজারিয়ান মা, নবজাতক এবং অন্যান্য রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে তারা দ্রুত নিরাপদ স্থানে সরে যান।

এই হামলা শুধু দেশে নয়, প্রবাসী এবং আন্তর্জাতিক মহলেও উদ্বেগের জন্ম দিয়েছে। হাসপাতাল একটি অরাজনৈতিক ও জরুরি সেবামূলক প্রতিষ্ঠান। যেখানে সর্বস্তরের মানুষ চিকিৎসা নিতে আসেন। এমন প্রতিষ্ঠানে হামলা কেবল অবকাঠামোগত ক্ষতিই করে না, বরং মুমূর্ষু রোগীদের জরুরি চিকিৎসাসেবা ব্যাহত করে এবং জনমনে চরম আতঙ্ক সৃষ্টি করে।

আন্তর্জাতিক আইনে হাসপাতালের সুরক্ষা ও অপরাধের মাত্রা: 
যেকোনো সংঘাত, দাঙ্গা বা সহিংস পরিস্থিতিতে হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রকে সর্বোচ্চ সুরক্ষা দেওয়ার কথা বলা হয়েছে আন্তর্জাতিক আইনগুলোতে। এ ক্ষেত্রে দুটি প্রধান আন্তর্জাতিক দলিলের বিধান অত্যন্ত প্রাসঙ্গিক।

জেনেভা কনভেনশন (১৯৪৯) ও অতিরিক্ত প্রটোকল (১৯৭৭): ১৯৪৯ সালের জেনেভা কনভেনশনের বিধান অনুযায়ী, সশস্ত্র সংঘাত বা যেকোনো সংকটকালীন পরিস্থিতিতে হাসপাতাল, অ্যাম্বুলেন্স, চিকিৎসাকর্মী, রোগী এবং আহত ব্যক্তিদের বিশেষ সুরক্ষা প্রদান করা বাধ্যতামূলক। পরবর্তীকালে ১৯৭৭ সালের অতিরিক্ত প্রটোকলেও (Additional Protocols) বেসামরিক চিকিৎসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা এবং এগুলোকে সব ধরনের হামলার আওতামুক্ত রাখার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

রোম সংবিধি (Rome Statute): আন্তর্জাতিক অপরাধ আদালতের (ICC) প্রতিষ্ঠাকালীন দলিল রোম সংবিধির ৮ অনুচ্ছেদে সুনির্দিষ্ট শর্তসাপেক্ষে হাসপাতাল ও চিকিৎসাসেবা প্রতিষ্ঠানের ওপর ইচ্ছাকৃত হামলাকে ‘যুদ্ধাপরাধ’ (War Crime) হিসেবে চিহ্নিত করা হয়েছে। আন্তর্জাতিক আইন বিশ্লেষকদের মতে, অভ্যন্তরীণ বা সশস্ত্র যেকোনো সংঘাতে চিকিৎসাকেন্দ্রকে লক্ষ্যবস্তু বানানো আন্তর্জাতিক মানবাধিকার ও মানবিক আইনের চরম লঙ্ঘন।

চিকিৎসাপ্রতিষ্ঠানের মতো স্পর্শকাতর স্থানে অগ্নিসংযোগের এই ঘটনায় সর্বমহলে তীব্র উদ্বেগ ও নিন্দার ঝড় উঠেছে। সংশ্লিষ্ট মহল ও সচেতন নাগরিকরা মনে করছেন, এ ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন, সিসিটিভি ফুটেজ বা অন্যান্য প্রমাণের ভিত্তিতে হামলাকারীদের দ্রুত শনাক্তকরণ, একটি স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত পরিচালনা এবং দেশের প্রচলিত আইনের আওতায় দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয়েছে।

 

বিভি/এসবি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত