স্বর্ণের পাশাপাশি কমলো রুপার দাম
দেশের বাজারে স্বর্ণের সাথে রুপার দামও কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্বর্ণের দাম ভরিতে ১০ হাজার ৯৬৪ টাকা কমানোর পাশাপাশি রুপার দাম ভরিতে ৩৫০ টাকা কমানো হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে স্বর্ণ ও রুপার দাম কমানোর বিষয়টি জানায় বাজুস। নতুন দর সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।
নতুন দাম অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম পড়বে তিন হাজার ৩৩ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি দুই হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম পড়বে এক হাজার ৯২৫ টাকা।
সবমিলিয়ে চলতি বছর দেশের বাজারে এখন পর্যন্ত মোট ৮০ বার রুপার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৬ দফায় বাড়ানো হলেও ৪৪ দফায় দাম কমানো হয়েছে। যেখানে ২০২৫ সালে দেশের বাজারে মোট ১৩ বার রুপার দাম সমন্বয় করেছিল বাজুস। ওই বছর ১০ বার দাম বাড়ানো হলেও মাত্র ৩ বার কমানো হয়েছিল রুপার দাম।
এর আগে, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) টানা ৭ দফায় দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। ওইদিন ভরিতে তিন হাজার ২৬৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল দুই লাখ ১২ হাজার ১১০ টাকা।
স্বর্ণের নতুন দাম অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে দুই লাখ এক হাজার ১৪৬ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৯২ হাজার ১০৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৬৪ হাজার ৯৮৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে এক লাখ ৩৪ হাজার ৮৩৬ টাকা।
সবমিলিয়ে চলতি বছর দেশের বাজারে এখন পর্যন্ত মোট ১৪১ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬৫ দফায় দাম বাড়ানো হলেও ৭৫ দফায় কমানো হয়েছে এবং এক দফায় ভ্যাট সমন্বয় করা হয়েছে। যেখানে ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। ওই বছর মোট ৬৪ বার দাম বাড়ানো হলেও মাত্র ২৯ বার কমানো হয়েছিল স্বর্ণের দাম।
বিভি/এসজি













মন্তব্য করুন: