• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬

কিশোরগঞ্জে জামায়াতের সমাবেশে জনতার ঢল, আরও দুই জেলায় যাবেন আমীর

প্রকাশিত: ১২:০৪, ৩ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
কিশোরগঞ্জে জামায়াতের সমাবেশে জনতার ঢল, আরও দুই জেলায় যাবেন আমীর

জেলায় জেলায় নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। আজও তিন জেলায় রয়েছে তার কর্মসূচি। দিনের শুরুতেই কিশোরগঞ্জ জেলার কটিয়াদী মাঠে সমাবেশ করছেন তিনি। এই উপলক্ষ্যে ওই মাঠে জনতার ঢল নেমেছে।

কটিয়াদি সরকারি কলেজ মাঠে সমাবেশ ঘিরে নেতাকর্মীদের ঢল নেমেছে। ভোর থেকেই মিছিল নিয়ে নেতাকর্মী ও সমর্থকরা দলে দলে সমাবেশস্থলে আসছেন।

কিশোরগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. নাজমুল ইসলাম বলেন, ‘আমরা প্রত্যাশা করি সমাবেশে প্রায় লক্ষাধিক মানুষ উপস্থিত হবেন। দলমত নির্বিশেষে জামায়াতের আমিরের বক্তব্য শুনার জন্য মানুষ উপস্থিত হবেন। নির্বাচনের আগে জামায়াতের আমিরের আগমনকে ঘিরে নেতাকর্মীরা উজ্জীবিত।’

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) জামায়াতে ইসলামীর মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে তিন জেলায় জামায়াত আমীরের সফরের বিষয়ে।

সকাল সাড়ে ১০টায় কিশোরগঞ্জ কটিয়াদী কলেজ মাঠ, দুপুর ১২টায় ময়মনসিংহ সার্কিট হাউজ এবং দুপুর ২টায় গাজীপুরের জয়দেবপুর রাজবাড়ী মাঠে তিনি বক্তব্য দেবেন।

বিভি/এজেড

মন্তব্য করুন: