• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬

কবে ঘোষণা হতে পারে বিএনপির ইশতেহার, জানালেন মাহদী আমীন

প্রকাশিত: ১৩:১৩, ৩ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
কবে ঘোষণা হতে পারে বিএনপির ইশতেহার, জানালেন মাহদী আমীন

আর মাত্র সপ্তাহখানেক পরই অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এই সংসদ নির্বাচন ঘিরে কোন দল কী ইশতেহার ঘোষণা করে সেটা জানার অপেক্ষায় আছে দেশবাসী। বিএনপির ইশতেহার আগামী শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ঘোষণা হতে পারে বলে জানিয়েছে দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমীন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির অফিসে এই কথা বলেন তিনি।

মাহদী আমীন বলেন, আমাদের নির্বাচনী ইশতেহার প্রায় প্রস্তুত। একটি পরিকল্পনা বাকি তা সম্পূর্ণ হয়ে গেলে আগামী ৬ জানুয়ারি শুক্রবার ঘোষণা হতে পারে।

বিভি/এজেড

মন্তব্য করুন: