চোরাগোপ্তা পথে কেউ ক্ষমতায় যেতে পারবে না: ডা. শফিকুর রহমান
চোরাগোপ্তা পথে কেউ ক্ষমতায় যেতে পারবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামির আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, পচা রাজনীতি নয়, ২৪ এর যুব সমাজ পরিবর্তন চায়।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে কিশোরগঞ্জের কটিয়াদি সরকারি কলেজ মাঠে, জেলা জামায়াতের নির্বাচনী জনসভায় তিনি একথা বলেন।
এ সময় জামায়াত আমীর বলেন, আগামীর বাংলাদেশ হবে একটি মামলাবাজ মুক্ত, চাঁদাবাজ মুক্ত, শোষণমুক্ত, পারিবারিক দাপট ও জমিদারি মুক্ত বাংলাদেশ।
ডা. শফিকুর রহমান কথা দেন, ক্ষমতায় গেলে ইনসাফের ভিত্তিতে সমস্ত শক্তি দিয়ে মানুষের আস্থার প্রতিদান দেবেন। জনসভায় কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. রমজান আলীর সভাপতিত্বে ১১ দলীয় জোটের নেতারা বক্তব্য রাখেন।
বিভি/এজেড



মন্তব্য করুন: