• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

তিন দিনের মধ্যে বাংলা একাডেমী পুরষ্কার প্রাপ্তদের নতুন তালিকা: মহাপরিচালক

প্রকাশিত: ১৬:৩৬, ২৬ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৬:৩৯, ২৬ জানুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
তিন দিনের মধ্যে বাংলা একাডেমী পুরষ্কার প্রাপ্তদের নতুন তালিকা: মহাপরিচালক

আগামী তিনদিনের মধ্যে বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্তদের  নতুন তালিকা প্রকাশ করবে বাংলা একাডেমি। রোববার (২৬ জানুয়ারি) সচিবালয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।

গত শনিবার (২৫ জানুয়ারী) বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্তদের কয়েকজনের বিরুদ্ধে জুলাই গণহত্যায় যুক্ত থাকার অভিযোগে সাময়িকভাবে তালিকা স্থগিত করে বাংলা একাডেমী। 

বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, সম্প্রতি পুরস্কার ঘোষণা করা হলে নানা মহল থেকে আলোচনা হয়। এরপর বিষয়টি আমলে নিয়ে তালিকাটি সাময়িক স্থগিত করা হয়। তালিকাটি আমরা রিভিউ করব। যদি কারো বিরুদ্ধে গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ড বা ইন্ধনের অভিযোগ প্রমাণিত হয় বা গণবিরোধী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকে বা অপরাধমূলক কোনো কর্মকাণ্ডে জড়িত থাকে, তাহলে তার নাম তালিকা থেকে বাদ যাবে।

তিনি বলেন, যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে তাদের অভিযোগগুলো আমলে নিয়ে আমরা রিভিউ কমিটিতে উঠিয়েছি। কমিটি সেটা বিবেচনা করে পুনরায় সিদ্ধান্ত নেবেন। এছাড়া গোয়েন্দা সংস্থা এবং আইনি ভিত্তি পায়, তাদের সমন্বয়ে এই যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন হবে বলেও জানান তিনি।

বিভি/ এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত