• NEWS PORTAL

  • সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬

সারাদেশে নির্বাচনী সহিংসতার কারণ নিয়ে যে তথ্য দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ১৫:১৬, ১ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৬:৫৩, ১ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
সারাদেশে নির্বাচনী সহিংসতার কারণ নিয়ে যে তথ্য দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারের (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন,সারাদেশে নির্বাচনী যেসব সহিংসতা হচ্ছে তার বেশিরভাগই নিজেদের দলের অন্তঃকোন্দলের কারণে। সুষ্ঠুভাবে আসন্ন নির্বাচন করতে প্রশাসন ও আইনশৃঙ্খলাবাহিনী প্রস্তুত বলেও জানান তিনি। বলেন, নির্বিঘ্নে শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই বলেও জানান তিনি। 

রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রামের আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আয়োজিত আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অন্যান্য বারের নির্বাচনের মতো এবারের নির্বাচনে ইন্টারনেট নিয়ন্ত্রণ করা হবে না। তবে গুজব প্রতিরোধে ও তথ্য যাচাইয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। 

তিনি আরো বলেন, চট্টগ্রাম যেহেতু পাহাড় সমুদ্র দ্বারা বেষ্টিত সেজন্য এই অঞ্চলে অতিরিক্ত সেনা, নৌ ও বিমানবাহিনীর ফোর্স মোতায়েন থাকবে। এছাড়া দুর্গম অঞ্চলে দ্রুত তৎপরতা চালাতে পর্যাপ্ত হেলিকপ্টার থাকবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। 

এসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব নাসিমুল গণি, চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, চট্টগ্রাম বিভাগের সকল জেলা প্রশাসক, পুলিশ সুপার, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন।

বিভি/এজেড

মন্তব্য করুন: