জুলাই-২৪ শহীদ পরিবার অ্যাসোসিয়েশন সংগঠনের আত্মপ্রকাশ
জুলাই-২৪ শহীদ পরিবার অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ করেছে। সংগঠনটির ২১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এতে শহীদ ফারহান ফাইয়াজের বাবা আলহাজ্ব শহিদুল ইসলাম ভূঁইয়াকে সভাপতি এবং শহীদ ইয়ামিনের পিতা মহি উদ্দীনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
রবিবার (১ জানুয়ারি) কারওয়ান বাজারের ট্রেড সেন্টারে আয়োজিত সংগঠনটির আত্মপ্রকাশ ও পরিচিতি, আসন্ন জাতীয় সংসদ সংসদ এবং গণভোট নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে অতিথির বক্তব্যে আমার দেশ’র নির্বাহী সৈয়দ আবদাল আহমদ বলেছেন, জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগের বিনিময়ে দেশ থেকে ফ্যাসিস্ট পালিয়েছে; আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি; দেশ আবার গণতন্ত্রের উত্তরণের পথে এগিয়ে যাচ্ছে। ফলে এই শহীদদের স্মৃতি কখনো নষ্ট হয়ে যাক সেটা চাইবো না; আমরা চাইবো শহীদদের স্মৃতি ইতিহাস হয়ে যুগ যুগ ধরে গণতন্ত্রকামী মানুষের প্রেরণা উৎস হিসেবে কাজ করবে।
ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, জুলাই বিপ্লবের শহীদ ও শহীদ পরিবারের স্বপ্ন ব্যর্থ হলে রাষ্ট্র ব্যর্থ হয়ে যাবে। তাই জুলাই বিপ্লবের শহীদদের স্বপ্নকে এগিয়ে নিতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
সংগঠনের সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ২১ সদস্যের কমিটি ঘোষণা করেন শহীদ মুগ্ধের বাবা সংগঠনের সিনিয়র সহসভাপতি মীর মোস্তাফিজুর রহমান।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহসভাপতি গোলাম রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, সহ- সাংগঠনিক সম্পাদক গাউছ উল্লাহ, অর্থ সম্পাদক গাজীউর রহমান, সহ-অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল মতিন, প্রচার সম্পাদক মোহাম্মদ আখতারুজ্জামান, সহ- প্রচার সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন, দপ্তর সম্পাদক কাজী লুলুল মাধমিন, সহ দপ্তর সম্পাদক
সামমুজ্জামান, তথ্য সম্পাদক রুফাইদা ইসলাম চাঁদিনী, সহ- তথ্য সম্পাদক আমান উল্লাহ শহীদ, আইন সম্পাদক শফিকুল ইসলাম, সহ-আইন সম্পাদক জাকির হোসেন পাটোয়ারী, স্বাস্থ্য সম্পাদক সাইফ আহমেদ খান, নির্বাহী সদস্য আইনুন নাহার, মরিয়ম খানম, আবুল হোসেন, ও আবুল খায়ের।
জাতীয় নির্বাচনের আগেই শহীদ পরিবারের সদস্যদের নিয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সমাবেশের ঘোষণা দেন সভাপতি। অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সংগঠনটির অস্থায়ী কার্যালয় রাজধানীর কাওরান বাজারের ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউয়ে গড়ে তোলা হয়েছে।
বিভি/টিটি



মন্তব্য করুন: