• NEWS PORTAL

  • সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬

এবার তেজগাঁও কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১৫:৪৭, ১ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
এবার তেজগাঁও কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

রাজধানীর হাজারীবাগ থানা এলাকা থেকে দ্বীন ইসলাম ইমন (২১) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি তেজগাঁও কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

রবিবার (১ ফেব্রুয়ারি) সকালের দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।

মৃত দ্বীন ইসলাম ইমন বরগুনা জেলার সদর থানার আব্দুল হাকিমের ছেলে। তিনি হাজারীবাগ থানার ঝিগাতলার নতুন রাস্তায় ৪১/২৪ নম্বর বাসায় ভাড়া থাকতেন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হাজারীবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহাদাত হোসেন। তিনি জানান, শনিবার (৩১ জানুয়ারি) মধ্যরাতে ৯৯৯ নম্বরে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে দরজা ভেঙে ওই শিক্ষার্থীর ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি সে হতাশাগ্রস্ত ছিল এবং একটি নারীর সঙ্গে তার সম্পর্ক ছিল। সে তেজগাঁও কলেজ অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলো। এই ঘটনায় হাজারীবাগ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

 

বিভি/এআই

মন্তব্য করুন: