• NEWS PORTAL

  • শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

ড. ফাওজুল কবিরের বাসায় ইফতারে সাবেক উপদেষ্টাগণ

প্রকাশিত: ১২:৪৪, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
ড. ফাওজুল কবিরের বাসায় ইফতারে সাবেক উপদেষ্টাগণ

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খানের বাসভবনে ইফতারে অংশ নিয়েছেন সাবেক সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক অ্যাকাউন্টে বেশ কিছু ছবি প্রকাশ করেছেন সাবেক প্রেস সচিব শফিকুল আলম।

নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শফিকুল আলম লেখেন, ড. ফাওজুল কবির খানের আয়োজনে একটি মনোরম ইফতার ও নৈশভোজ। ড. খান এবং তার পরিবার আগামীকাল তাদের মিন্টো রোডের সরকারি বাসভবন ছেড়ে একটি ভাড়া ফ্ল্যাটে চলে যাচ্ছেন।

শফিকুল আলমের শেয়ার করা ছবিতে ওই সময়ের অন্তর্বর্তী সরকারের বেশ কয়েকজন উপদেষ্টাকে দেখা যায়। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবিতে তাকে কেক কাটতেও দেখা যায়।

ড. মুহাম্মদ ফাওজুল কবির খান সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত