• NEWS PORTAL

  • বুধবার, ২৫ মার্চ ২০২৬

সংসদীয় বিশেষ কমিটির প্রথম বৈঠক, আলোচনায় ৪২ অধ্যাদেশ

প্রকাশিত: ২১:৫০, ২৪ মার্চ ২০২৬

আপডেট: ২১:৫৩, ২৪ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
সংসদীয় বিশেষ কমিটির প্রথম বৈঠক, আলোচনায় ৪২ অধ্যাদেশ

জাতীয় সংসদ কর্তৃক গঠিত বিশেষ কমিটির প্রথম বৈঠক সভাপতি জয়নুল আবেদীন এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত সভায় ৪২ টি অধ্যদেশ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকের শুরুতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে নিহত ছাত্র-জনতার আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন এবং মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এমপি, চিফ হুইপ মো. নূরুল ইসলাম এমপি,  আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি, ড. মুহাম্মদ ওসমান ফারুক এমপি, এ. এম. মাহবুব উদ্দিন এমপি, জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এমপি, মুহাম্মদ নওশাদ জমির এমপি, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন এমপি, মো. মুজিবুর রহমান এমপি, মো. রফিকুল ইসলাম খান এমপি এবং জি. এম. নজরুল ইসলাম এমপি।

বিশেষ কমিটির বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের জারিকৃত ৪২টি অধ্যাদেশ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচ্য অধ্যাদেশগুলোর মধ্যে ছিল—

“দুর্নীতি দমন কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫”
“বিশেষ নিরাপত্তা বাহিনী (Special Security Force) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪”
“মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০২৫”
“বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫”
“বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫”
“বাংলাদেশ বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (রহিতকরণ) অধ্যাদেশ, ২০২৬”
“সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যান্সিয়াল করপোরেশনসহ স্বশাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ অধ্যাদেশ, ২০২৪”
“সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫”
“সরকারি চাকরি (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫”
“সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যান্সিয়াল করপোরেশনসহ স্বশাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫”
“জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা (রহিতকরণ) অধ্যাদেশ, ২০২৪”
“সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫”
“গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, ২০২৫”
“গুম প্রতিরোধ ও প্রতিকার (সংশোধনী) অধ্যাদেশ, ২০২৬”
“পুলিশ কমিশন অধ্যাদেশ, ২০২৫”
“মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন অধ্যাদেশ, ২০২৬”
“জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) অধ্যাদেশ, ২০২৬”
“ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা অধ্যাদেশ, ২০২৬”
“বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪”
“বন ও বৃক্ষ সংরক্ষণ অধ্যাদেশ, ২০২৬”
“বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশন অধ্যাদেশ, ২০২৬”
“বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) অধ্যাদেশ, ২০২৬”
“নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫”
“বেসামরিক বিমান চলাচল (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬”
“বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬”
“Protection and Conservation of Fish (Amendment) Ordinance, 2025”
“Protection and Conservation of Fish (Amendment) Ordinance, 2026”
“জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর অধ্যাদেশ, ২০২৫”
“বাংলাদেশ শিল্পকলা একাডেমি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬”
“শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪”
“বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫”
“জাতীয় ক্রীড়া পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫”
“জাতীয় ক্রীড়া পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬”
“বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫”
“বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫”
“পরিত্যক্ত বাড়ি (সম্পূরক বিধানাবলি) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫”
“বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০২৫”
“ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০২৫”
“রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০২৫”
“স্থানিক পরিকল্পনা অধ্যাদেশ, ২০২৫”

বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, পরবর্তী বৈঠকে বাকি অধ্যাদেশগুলো নিয়ে আলোচনা ও পরীক্ষা-নিরীক্ষা করা হবে। কমিটি অধ্যাদেশগুলোর প্রয়োজনীয়তা ও যথার্থতা যাচাই-বাছাই করে দ্রুততম সময়ে একটি প্রতিবেদন আকারে জাতীয় সংসদের অধিবেশনে উপস্থাপন করবে।

বৈঠকে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: